খুনের মামলায় যুক্তরাষ্ট্র অভিযুক্ত করার পর প্রথম জনসমক্ষে রাউল কাস্ত্রো
· Prothom Alo

যুক্তরাষ্ট্রে খুনের মামলায় অভিযুক্ত হওয়ার পর এই প্রথম জনসমক্ষে এলেন কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা রাউল কাস্ত্রো।
Visit livefromquarantine.club for more information.
গতকাল শুক্রবার কিউবার রাজধানী হাভানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে রাউল কাস্ত্রোকে অংশ নিতে দেখা গেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়।
গত মাসে যুক্তরাষ্ট্রের একটি আদালত রাউল কাস্ত্রোর বিরুদ্ধে খুনের আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। এরপর তাঁকে আর জনসমক্ষে দেখা যাচ্ছিল না। গত বুধবার ৯৫ বছরে পা দেওয়া এ বর্ষীয়ান নেতাকে সর্বশেষ দেখা গিয়েছিল গত মাসে আন্তর্জাতিক শ্রমিক দিবসের এক র্যালিতে।
ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ১৯৯৬ সালে কিউবার নির্বাসিত নাগরিকদের একটি সংগঠনের পরিচালিত যাত্রীবাহী উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করার নির্দেশ দিয়েছিলেন দেশটির তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী রাউল কাস্ত্রো। ওই ঘটনায় চার মার্কিন নাগরিক নিহত হন।
রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আইনি পদক্ষেপ ওয়াশিংটন ও হাভানার কমিউনিস্ট সরকারের বৈরী সম্পর্ককে নতুন করে উত্তপ্ত করে তুলেছে।
দীর্ঘ তিন দশক পর ওই ঘটনাকে কেন্দ্র করে রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আইনি পদক্ষেপ ওয়াশিংটন ও হাভানার কমিউনিস্ট সরকারের বৈরী সম্পর্ককে নতুন করে উত্তপ্ত করে তুলেছে।
যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে অভিযোগ তোলার আগে চলতি বছরের ১৫ জানুয়ারি রাউল কাস্ত্রোকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। তখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রের বন্দী করার অভিযানে নিহত ৩২ জন কিউবান সেনার প্রতি শ্রদ্ধা জানাতে হাভানার একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।
কী ঘটেছিল ৩০ বছর আগে, যে জন্য রাউল কাস্ত্রোর বিচার করতে চায় যুক্তরাষ্ট্রকিউবা সরকার রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ওই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে।
রাউল কাস্ত্রোর বিরুদ্ধে খুনের আনুষ্ঠানিক অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র