কখনও বেবি ডল, কখনও ডিভা ঐন্দ্রিলা

· Prothom Alo

টালিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সেন প্রায়ই আকর্ষণ ছড়ান সামাজিক মাধ্যমে বিভিন্ন দেহি-বিদেশি সাজপোশাকে। সম্প্রতি তিনি দেখা দিলেন দুটি নতুন লুকে। একটিতে তাঁকে লাগছে বেবি ডল, আরেকটিতে আবেদনময়ী ডিভা।

মেরুন স্যাটিন গাউনের বেবিডল লুকে দেখা দিয়েছেন ঐন্দ্রিলা স্প্যাগেটি স্ট্র্যাপের গাউনের বডিসে ফোল্ডেড ফেব্রিক ডিজাইন আর একই রঙের এমবেলিশমেন্ট পুরো দৈর্ঘ্যের গাউনের বড় ঘেরে ফ্লোয়ি কাটস্ট্র্যান্ডস রেখে আপডু করেছেন ঐন্দ্রিলা। হালকা সফট গ্ল্যাম মেকওভারে ন্যুড গোলাপি লিপকালার। গয়নার বালাই নেই হাতের চুড়ি ছাড়া রয়েল ব্লু গাউনে আবেদনময়ী ডিভা ঐন্দ্রিলা চমৎকার ফিটিংয়ের করসেট বডিস আসে এই গাউনে মিড সেকশনে মিররওয়ার্ক করা। বডিসে বহুবর্ণিল প্রিন্ট ও কারুকাজ।এখানেও সফট গ্ল্যামে ন্যুড মেকওভার। আছে লম্বা ঝোলানো দুল আর হাতের ব্রেসলেট। নীল আইশ্যাডো আর খোলা চুলে লুকের আবেদন বেড়েছে।

ছবি: ঐন্দ্রিলার ইন্সটাগ্রাম

Visit catcrossgame.com for more information.

Read full story at source