অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের মেয়েরা

· Prothom Alo

ম্যাচটা যেমন হওয়ার কথা ছিল, হয়েছে তেমনই। নারী টি–টুয়েন্টি বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের মেয়েরা।

হেডিংলিতে পুরো ২০ ওভার খেলেও ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ নারী দল করেছে মাত্র ৭৭ রান। অস্ট্রেলিয়া নারী দল ওই রান তাড়া করে জিততে হারিয়েছে মাত্র ১ উইকেট, খেলেছে মাত্র ৯.৩ ওভার।

Visit newsbetting.club for more information.

টস হেরে ব্যাট করতে নেমে ১৫ রানের ভেতর বাংলাদেশ নারী দলের দুই ওপেনার দিলারা আক্তার ও জুরাইয়া ফেরদৌস ড্রেসিংরুমে ফেরেন। ৩ বলে শূন্য রান করে দিলারা আক্তার ও ফিফটি করে নেদারল্যান্ডসের বিপক্ষে আগের ম্যাচ জেতানো জুরাইয়া ৯ বলে ৮ রান করে আউট হন।

একপর্যায়ে ২৭ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশ নারী দলের। সেখান থেকে দলের রান ৫০ পেরোয় রিতু মনি ও অধিনায়ক নিগারের ব্যাটে। ষষ্ঠ উইকেটে জুটি বেধে ৫২ বলে ৩২ রান করেন তাঁরা। ৪৭ বলে নিগার ২৭ ও রিতু ২৬ বল খেলে ১৬ রান করেন।

বাংলাদেশ নারী দল অবশ্য শেষ পর্যন্ত অলআউট হয়নি। তবে নিগার ও রিতু ছাড়া কেউই ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কে নিতে পারেননি। রান তাড়া করতে নেমে বাংলাদেশকে কোনো সুযোগই দেয়নি অস্ট্রেলিয়া নারী দল। ১০ বলে ১০ রান করা বেথ মনি পঞ্চম ওভারে মারুফার বলে রিতুর হাতে ক্যাচ দেন, এটুকুই। ওপেনার জর্জিয়া ভল ৩২ বলে অপরাজিত ৪৫ ও এলিস পেরি ১৫ বলে অপরাজিত ১৯ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

টি–টুয়েন্টি বিশ্বকাপে ২০ জুন পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল।

৪ উইকেটে হেরে টি–টুয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

Read full story at source