নটর ডেম কলেজে জাতীয় গণিত উৎসব আয়োজিত
· Prothom Alo
অনুষ্ঠিত হলো ষষ্ঠ নটর ডেম কলেজ জাতীয় গণিত উৎসব। গত ১ ও ২ মে নটর ডেম কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।
সারা দেশ থেকে আসা সাড়ে তিন হাজারের বেশি গণিতপ্রেমী শিক্ষার্থী এবারের উৎসবে অংশগ্রহণ করে। দুই দিনের এই আয়োজনে ছিল ১৬টি একক প্রতিযোগিতা, ৩টি দলীয় প্রতিযোগিতা এবং ৩টি অনলাইন সাবমিশন। এর মধ্যে ম্যাথ অলিম্পিয়াড, ম্যাথ রিলে এবং ইন্টিগ্রেশন বি পর্বগুলো শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। পাশাপাশি ‘তিন মিনিট প্রফেসর’ নামে চমৎকার একটি পর্বে শিক্ষার্থীরা নিজেদের গণিত শিক্ষক হিসেবে কল্পনা করে পারফর্ম করে।
Visit rouesnews.click for more information.
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ‘ন্যাশনাল একাডেমিক মাস্টার’ পর্ব। সারা দেশের ৩৭টি কলেজ থেকে বাছাই করা ৩৯ জন গণিতে পারদর্শী শিক্ষার্থী এতে অংশ নেয়। চূড়ান্ত পর্বে দুই প্রতিযোগী উপস্থিত দর্শকের সামনে সরাসরি প্রতিযোগিতায় অংশ নেয়। মাত্র ৩০ মিনিটে দ্রুততা ও নির্ভুলতার সঙ্গে সমস্যার সমাধান করে এ পর্বে বিজয়ী হয় নটর ডেম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী রিজভি। এ ছাড়া বিশেষ সেগমেন্ট ট্রেজার হান্টে অংশ নেওয়া ৪২টি দলের মধ্য থেকে বিজয়ী তিন দল সর্বমোট ১০ হাজার টাকা পুরস্কার জিতে নেয়।
অনুষ্ঠিত হলো রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০১ মে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক অমল কৃষ্ণ বণিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের প্রধান মিনারা বেগম এবং গেস্ট অব অনার ছিলেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি।
উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল মতিন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইইই বিভাগের অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী। সমাপনী পর্বেও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি। পুরো আয়োজনের দিকনির্দেশনা প্রদান ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নটর ডেম কলেজের গণিত বিভাগের প্রভাষক ও নটর ডেম ম্যাথ ক্লাবের মডারেটর মো. রেজাউল করিম।
সমাপনী আয়োজনে ১২৫ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে আনন্দমুখর এই উৎসবের পর্দা নামে। এই উৎসব আয়োজন করে নটর ডেম ম্যাথ ক্লাব। পৃষ্ঠপোষকতা করে সিটি ব্যাংক। ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।
আগামীকাল শুরু হচ্ছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ