দুটি ছক কষেছেন স্কালোনি, বিশ্বকাপে কোন কৌশলে খেলবে আর্জেন্টিনা
· Prothom Alo

এক দিন পরই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছেন লিওনেল মেসিরা। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
Visit newsbetting.club for more information.
বিশ্বকাপে আর্জেন্টিনা কোন ফরমেশনে খেলবে, শুরুর একাদশেই বা কারা থাকবেন—এ নিয়ে সমর্থকদের মধ্যে আছে নানা জল্পনা। কোচ লিওনেল স্কালোনি এখন পর্যন্ত দলের চূড়ান্ত রূপরেখা নিয়ে কোনো ইঙ্গিত দেননি। বিশেষ করে রক্ষণভাগ কেমন চেহারা পাবে, এ নিয়ে বেশ ধোঁয়াশাই আছে বলা যায়।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওআইসি স্পোর্টস জানাচ্ছে, অনুশীলনে বিভিন্ন লাইনআপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন স্কালোনি। কখনো চার ডিফেন্ডার নিয়ে ব্যাকলাইন সাজাচ্ছেন, আবার কখনো তিন সেন্ট্রালব্যাক ও দুজন অ্যাটাকিং উইং–ব্যাক নিয়েও ছক কষছেন।
শনিবারের অনুশীলনে প্রথমে ৪–৪–২ ছকে সাজানো হয়েছিল। রক্ষণভাগে ছিলেন গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি ও লিসান্দ্রো মার্তিনেজ। পরবর্তী পর্যায়ে রোমেরোর জায়গায় লেফটব্যাকে খেলানো হয় ফাকুন্দো মেদিনাকে।
টিওআইসির মতে, প্রতিপক্ষের খেলার ধরন বিবেচনায় আলজেরিয়ার বিপক্ষে ৪–৪–২ ছকেই খেলার সম্ভাবনা বেশি। তবে নির্দিষ্ট পজিশনে কারা থাকছেন, তা এখনো স্পষ্ট নয়।
সেন্ট্রাল ডিফেন্সে কোন দুজন জুটি বাঁধবেন, তা–ও নাকি এখনো চূড়ান্ত করেনি আর্জেন্টিনা। দুটি জায়গার জন্য মূলত তিনজন লড়াই করছেন। আবার এমনও হতে পারে, তিনজনকে একসঙ্গেই খেলানো হবে আর লিসান্দ্রো মার্তিনেজকে দেখা যাবে লেফটব্যাকে। এই পজিশনে আগেও খেলার অভিজ্ঞতা আছে তাঁর।
দুটি ছক কষেছেন স্কালোনিস্কালোনি ৩–৫–২ ছকেও অনুশীলনে দলকে খেলিয়েছেন। অ্যাটাকিং উইং–ব্যাক হিসেবে ডানে জুলিয়ানো সিমিওনে ও বাঁয়ে নিকোলাস গঞ্জালেসকে খেলানো হবে এই ছক অনুযায়ী। রাইট স্টপার হিসেবে রোমেরো, সুইপার পজিশনে ওতামেন্দি ও লেফট স্টপার হিসেবে থাকবেন লিসান্দ্রো মার্তিনেজ।
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার এই ছক অনুযায়ী খেলার সম্ভাবনা অবশ্য কম। পরবর্তী ম্যাচগুলোতে এমন ফরমেশন দেখা যেতে পারে।
রক্ষণ নিয়ে ধোঁয়াশা থাকলেও মাঝমাঠ থেকে আক্রমণভাগ পর্যন্ত আর্জেন্টিনার সামনের ছবিটা অনেকটাই পরিষ্কার। মাঝমাঠ সামলানোর দায়িত্বে একসঙ্গে দেখা যাবে এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক আলিস্টার ও রদ্রিগো দি পলকে।
অন্যদিকে আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গী হচ্ছেন লাউতারো মার্তিনেজ। বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট চোটের কারণে হুলিয়ান আলভারেজ সর্বশেষ দুটি প্রীতি ম্যাচে মাঠের বাইরে ছিলেন। একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে তাঁর চেয়ে এগিয়ে থাকবেন মার্তিনেজ।
একাদশের অন্য জায়গার লড়াইয়ে আছেন সিমিওনে ও থিয়াগো আলমাদা। এ ক্ষেত্রে গত এক বছরে দলে নিয়মিত আলমাদার সম্ভাবনাই বেশি। তবে বাইরে থেকে যা দৃশ্যমান, তাতে স্কালোনির ফরমশন এখনো স্পষ্ট নয়। বিশ্বকাপজয়ী কোচই জানেন কোনো ম্যাচে তিনি কোন ছকে দল খেলাবেন।
বিশ্বকাপ ২০২৬: ‘বিউটিফুল গেম’ যেভাবে সাধারণ মানুষের নাগালের বাইরে গেল