৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ জানাল পিএসসি

· Prothom Alo

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফলের জন্য চাকরিপ্রার্থীদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে চলতি জুন মাসেই এই বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে পারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা) এখন একেবারে শেষ পর্যায়ে রয়েছে। কমিশন বর্তমানে চূড়ান্ত ফলাফল তৈরির কারিগরি ও প্রশাসনিক কাজগুলো দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে। এই জুনের মধ্যেই চূড়ান্ত সুপারিশ তালিকা প্রকাশ করার লক্ষ্য নিয়ে কাজ করছে পিএসসি। একই সঙ্গে নিয়োগের দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে পিএসসি যে ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ (বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল ১২ মাসের মধ্যে সম্পন্ন করা) রোডম্যাপ তৈরি করেছে, তা নিয়ে জোর প্রস্তুতি চলছে। পিএসসি জানিয়েছে, এই নতুন নীতিটি মূলত ৫০তম বিসিএস থেকে পুরোপুরি কার্যকর করা হবে।

Visit moryak.biz for more information.

প্রাথমিক ১৪ হাজার শিক্ষক নিয়োগ পর্যালোচনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল, যাতে উত্তীর্ণ হয়েছিলেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। পরেবর্তী সময়ে মে মাস থেকে তাঁদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে এবার মোট ৩,৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ৩,৪৮৭টি এবং নন-ক্যাডার পদ রয়েছে ২০১টি। চলতি মাসেই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলে সাড়ে তিন হাজারের বেশি প্রার্থীর ক্যাডার হওয়ার দীর্ঘদিনের স্বপ্নপূরণ হবে।

৬ ব্যাংক নেবে ১৩৩৫ ‘অফিসার’, সবচেয়ে বেশি রূপালী ব্যাংকে ৭৭২ পদ

Read full story at source