৮৩ বছরে চমকে দিলেন অমিতাভ

· Prothom Alo

৮৩ বছর বয়সেও বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন আবারও প্রমাণ করলেন, বয়স মাত্রই একটি সংখ্যা। সম্প্রতি নিজের একটি ব্লগে ভক্তদের সঙ্গে তাঁর এক ব্যস্ততম শুটিং দিনের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।

Visit bettingx.bond for more information.

অমিতাভ বচ্চন। এক্স থেকে

সেখানেই অমিতাভ জানান, সম্প্রতি এক দিনেই তিনি ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং সম্পন্ন করেছেন এবং পাশাপাশি দুটি স্টিল ফটোশুটও শেষ করেছেন। এই টানা কাজের পর তিনি গভীর রাতেও ভক্তদের সঙ্গে অনলাইনে যুক্ত হন।
অমিতাভ লেখেন, ‘কাজ মানে কাজ, কাজ মানে কাজ, কাজ মানে কাজ!!! আজ ১২টি শর্ট ফিল্মের শুটিং শেষ করেছি, দুটি স্টিল ফটোশুটও সম্পন্ন করেছি, আর এখন আপনাদের সঙ্গে যুক্ত আছি।’

দুটি ফ্ল্যাট বিক্রি করে কত লাভ করলেন অমিতাভ বচ্চন

অমিতাভ আরও বলেন, শত ব্যস্ততায় ভক্তদের সঙ্গে এই যোগাযোগ তাঁর কাছে খুব গুরুত্বপূর্ণ এবং এটা কখনো বন্ধ হওয়া উচিত নয়। তিনি লেখেন, ‘এই যোগাযোগই দিনের আসল কাজ, বাকি সব চলতেই থাকবে। এটা থামা উচিত নয়।’
অমিতাভ তাঁর কাজের প্রস্তুতি, দীর্ঘ অনুশীলন ও শৃঙ্খলার কথাও উল্লেখ করেন। তিনি জানান, তিনি প্রতিদিনের কাজের আগে কঠোর প্রস্তুতি নেন এবং যেকোনো পরিস্থিতিতেই পেশাদারত্ব বজায় রাখেন।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন বর্তমানে নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে কাজ করছেন, যেখানে প্রভাস ও কমল হাসানও অভিনয় করছেন।
প্রথম ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে ব্যাপক বাণিজ্যিক সাফল্য অর্জন করে, এটি আয় করে এক হাজার কোটি রুপির বেশি। ছবিতে অমিতাভ বচ্চনের অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়।


হিন্দুস্তান টাইমস অবলম্বনে

Read full story at source