ক্রিকেটার নাঈমকে পুলিশের মারধর!
· Prothom Alo

চট্টগ্রামের লালখান বাজারে জাতীয় ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে ঢাকার খেলা শেষে চট্টগ্রাম ফিরে বাসার পথে তিনি এই হয়রানির শিকার হন বলে জানান। নাঈম জানান, নিজের পরিচয়পত্র দেখালেও খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও এক সোর্স তাঁকে মারধর করেন। পরে থানায় নিয়েও হেনস্তা করা হয়। এ ঘটনায় এসআই শফিকুলসহ তিনজনকে ক্লোজড করা হয়েছে এবং নাঈমের ভাই মামলা করেছেন।
Visit sportbet.rodeo for more information.