মিরপুরের বাসায় নারীর অর্ধগলিত লাশ, স্বামী–মেয়েরা কানাডাপ্রবাসী
· Prothom Alo

রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে আনুমানিক ৫৫ বছর বয়সের এক নারীর মরদেহ পুলিশ উদ্ধার করেছে। পুলিশ বলেছে, মরদেহটিতে পচন ধরেছে। তাঁর স্বামী ও দুই মেয়ে কানাডাপ্রবাসী। গত মঙ্গলবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক প্রথম আলোকে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পল্লবী থানার পুলিশ ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি বিছানায় ছিল।
Visit casino-promo.biz for more information.