কক্সবাজারে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী, ‘বনলতা এক্সপ্রেস’সহ আর যা থাকছে

· Prothom Alo

কক্সবাজারে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে কক্সবাজার ফিল্ম সোসাইটি। ‘কক্সস বাজার টকিজ’ শিরোনামের প্রদর্শনীটি ৫ ও ৬ জুন কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে হবে। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত তিনটি করে মোট ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

Visit afrikasportnews.co.za for more information.

আয়োজনের পোস্টার

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিনের প্রদর্শনীর টিকিট সাধারণ দর্শকদের জন্য ১০০ টাকা ও শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এক টিকিটে প্রতিদিন প্রদর্শিত তিনটি চলচ্চিত্রই দেখা যাবে। টিকিট অনলাইন ও ভেন্যু—উভয় জায়গা থেকেই সংগ্রহ করা যাবে।

‘বনলতা এক্সপ্রেস’: সংস্কৃতির ওপর হামলা, নীরব প্রশাসন

আগামীকাল ৫ জুন প্রথম দিন বেলা ৩টায় মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। সন্ধ্যা ৬টায় দেখানো হবে শাহীন দিল-রিয়াজ পরিচালিত ‘রাকিব খান: দ্য প্রজেকশনিস্ট’। এরপর সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মোহাম্মদ তাওকীর ইসলাম নির্মিত ‘দেলুপি’।

‘দেলুপি’র দৃশ্য। নির্মাতার সৌজন্যে

দ্বিতীয় দিন ৬ জুন বেলা ৩টায় প্রদর্শিত হবে ধ্রুব হাসান পরিচালিত ‘ফাতিমা’। বিকেল সাড়ে ৫টায় দেখানো হবে ফজলে রাব্বি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ইটারনাল জার্নি’। উৎসবের শেষ প্রদর্শনী হিসেবে সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’।

Read full story at source