রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই সহ-উপাচার্য নিয়োগ

· Prothom Alo

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ্যা ও কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক মো. আবদুল আলিম (প্রশাসন) ও ফার্মেসি বিভাগের অধ্যাপক মামুনুর রশীদ (একাডেমিক)। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যধিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাঁদের এ নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে অপর দুটি প্রজ্ঞাপনে সহ-উপাচার্যদের অব্যাহতি দিয়ে নিজ নিজ বিভাগে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নবনিযুক্ত সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আবদুল আলিম বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বর্তমান সভাপতি এবং সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাবের বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি হিসেবে দায়িত্বে আছেন। গতকাল প্রজ্ঞাপন হওয়ার পর তাঁরা আনুষ্ঠানিকভাবে ওই রাতেই যোগ দেন। তাঁরা দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

Visit bettingx.club for more information.

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩–এর ধারা ১৩(১) অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আবদুল আলিমকে সহ-উপাচার্য (প্রশাসন) পদে এবং অধ্যাপক মামুনুর রশীদকে (একাডেমিক) পদে নিয়োগ প্রদান করা হলো।

এদিকে আগের সহ-উপাচার্যদ্বয়ের নিয়োগ বাতিল প্রসঙ্গে দুটি পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, তাঁদের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের শর্তানুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৩(১) অনুযায়ী সহ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ মইন উদ্দিন ও সহ-উপাচার্য (শিক্ষা) ফরিদ উদ্দিন খানকে উক্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। এ ছাড়া প্রজ্ঞাপনে তাঁদের নিজ বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়।

Read full story at source