সিগারেট মানসিক চাপ দূর করার পরিবর্তে শারীরিক ও মানসিক জটিলতা আরও বাড়িয়ে দেয়

· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। এ কার্যক্রমের আওতায় ২০২২ সালের ২০ অক্টোবর রাজশাহী কলেজিয়েট স্কুলের মিলনায়তনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এই সভায় পরামর্শ দেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক তানজির আহম্মদ ও বরেন্দ্র মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল আলম। উক্ত পরামর্শ সভা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

পরীক্ষা খারাপ হলে মন ভালো করার উপায় হিসেবে অনেক শিক্ষার্থী ধূমপানের পথে পা বাড়াচ্ছেন, যা আদতে কোনো সমাধান নয়। রাজশাহী কলেজিয়েট স্কুলের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Visit turconews.click for more information.

পরামর্শক তানজির আহম্মদ ও শহিদুল আলম জানান, পরীক্ষা খারাপ হওয়ার পর দীর্ঘ সময় মন খারাপ করে বসে থাকা যেমন অর্থহীন, ধূমপান করাও তেমনি ক্ষতিকর। সিগারেট মানসিক চাপ দূর করার পরিবর্তে শারীরিক ও মানসিক জটিলতা আরও বাড়িয়ে দেয়। তাই সাময়িক আবেগের বশবর্তী না হয়ে পরবর্তী পরীক্ষার জন্য সঠিক প্রস্তুতি নেওয়াই হচ্ছে প্রকৃত সমাধান। ভবিষ্যতে যেন আর খারাপ ফল না হয়, সেই লক্ষ্যে কাজ শুরু করলে দুশ্চিন্তা ও মন খারাপ—উভয়ই কাটিয়ে ওঠা সম্ভব। মূলত আত্মবিশ্বাস ও সঠিক পরিকল্পনাই পারে ব্যর্থতা থেকে মুক্তি দিতে।

Read full story at source