অযত্ন-অবহেলায় ক্রিকেটারদের ভাস্কর্য
· Prothom Alo
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম সড়কের সাগরিকার মুখে অযত্ন-অবহেলায় পড়ে আছে ক্রিকেটারদের ভাস্কর্যগুলো। কোনোটির হাত-পা ভাঙা, কোথাও ব্যাট নেই, আবার একটি ভাস্কর্যের গলায় রশি পেঁচিয়ে রাখা হয়েছে। রং উঠে গিয়ে ধুলাবালুতে ঢেকে গেছে পুরো ভাস্কর্য। বছরের পর বছর সংস্কার না হওয়ায় ভাস্কর্যগুলোর অবস্থা এখন বেহাল।
Visit playerbros.org for more information.
অযত্ন-অবহেলায় পড়ে আছে ক্রিকেটারদের ভাস্কর্য হাত বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে একটি ভাস্কর্য ব্যাটসম্যানের হাতে আর নেই ব্যাট এই ভাস্কর্যটির গলায় রশি পেঁচিয়ে রাখা হয়েছে ভাস্কর্য সামনে ফেলে রাখা হয়েছে ময়লা-আবর্জনা ধুলাবালুতে বিবর্ণ লাল–সবুজ জার্সি এক পা ভেঙে গেছে, বাঁশ দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে ভাস্কর্যটি ব্যাটসম্যান ভাস্কর্যের ব্যাট ভেঙে নিয়ে গেছে