একঝলক (২৬ এপ্রিল ২০২৬)
· Prothom Alo
আঙ্গারু পাঁচ পীরের মেলায় বেলুন বিক্রেতাকে ঘিরে শিশুরা। আঙ্গারু, সলঙ্গা, সিরাজগঞ্জ, ২৬ এপ্রিলঠেলা জালে মাছ ধরছে এক কিশোর। কাউয়াদীঘি হাওর, মৌলভীবাজার, ২৬ এপ্রিলট্রাকে করে আনা হয়েছে ডাঁটাশাক। তা নামানো হচ্ছে পাইকারি বাজারে। সোবহানীঘাট, সিলেট, ২৬ এপ্রিলরেলপথে ছুটে চলছে ট্রলি। লাইন ঠিকঠাক আছে কি না, তা এভাবেই পর্যবেক্ষণ করেন রেলকর্মীরা। বোনারপাড়া-সান্তাহার রেলপথের শীতলাই এলাকা, কাহালু, বগুড়া, ২৬ এপ্রিলরূপসা লবণ মিল থেকে লবণবোঝাই ট্রলার ভৈরব নদ পাড়ি দিয়ে যাচ্ছে গন্তব্যে। বিআইডব্লিউটিএ লঞ্চঘাট, খুলনা, ২৬ এপ্রিলফলের আড়ত থেকে পাইকারি তরমুজ কিনে ভ্যানে তুলছেন খুচরা বিক্রেতারা। কদমতলা, খুলনা, ২৬ এপ্রিলরক্তজবা ফুলে বাহারি রঙের প্রজাপতি। নতুনপাড়া কাটাছড়ি, রাঙামাটি, ২৬ এপ্রিলকাকডাকা ভোর থেকে তাঁরা অপেক্ষায়, কখন শুরু হবে ওএমএসে চাল ও আটা বিক্রি। কাহালু, বগুড়া, ২৬ এপ্রিলপ্রচণ্ড গরম আর ঘন ঘন বিদ্যুৎবিভ্রাটের কারণে চাহিদা বেড়েছে তালপাতার হাতপাখার। ৫০ বছরের অর্চনা রানীর হাতের তৈরি হাতপাখা এক টাকা থেকে বেড়ে হয়েছে ১০০ টাকা। দামপাড়া, নিকলী, কিশোরগঞ্জ, ২৬ এপ্রিলঅশোক ফোটা শুরু হয়েছে। গ্রীষ্মজুড়ে শোভা ছড়াবে এই ফুল। উত্তর কালিন্দীপুর, রাঙামাটি, ২৬ এপ্রিলইঞ্জিনচালিত ডিঙিনৌকায় তোলা এই ছাগলগুলো নেওয়া হচ্ছে ঘাস খাওয়ানোর জন্য। দীঘলি বাঁক, রাঙামাটি, ২৬ এপ্রিলরক্তদ্রোণ ফুল ফুটেছে গাছে গাছে। গাংনী, মেহেরপুর, ২৬ এপ্রিল
Visit asg-reflektory.pl for more information.