পাহাড়ে রঙিন ফুল

· Prothom Alo

বসন্ত পেরিয়ে এখন গ্রীষ্মকাল। সুনীল আকাশে তপ্ত রোদের আনাগোনা। এর মধ্যেই পাহাড়ের আনাচকানাচে ফুটে আছে নানা জাতের, নানা রঙের ফুল। রঙিন ফুলের অপরূপ সৌন্দর্য চারপাশে আলো ছড়াচ্ছে। রাঙামাটি শহরসহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে ফুলের ছবিগুলো সম্প্রতি তোলা।

Visit mchezo.co.za for more information.

সবুজ পাতার মাঝে হলুদ কইনার ফুল।ফুটেছে রাধাচূড়া ফুল। পাহাড়ের আঁকেবাঁকে দেখা মিলছে কৃষ্ণচূড়ার। থোকায় ফুটেছে অশোক ফুল।সারি সারি ফুটে আছে নীলচে–বেগুনি জারুল। হলুদ রঙের ব্যতিক্রমী এ ফুলের নাম দাদমর্দন। গাছের ডালে স্নিগ্ধ টগর ফুল। শিরীষ ফুল দেখতে অনেকটা ঝালরের মতো। গাছের ডালে ঝুলছে চিরচেনা সোনালু।ডালে ডালে কুর্চি ফুলের সমারোহ।

Read full story at source