আবেগ চেপে রাখা বা প্রকাশ করতে না পারাই হাতাশার মূল কারণ
· Prothom Alo

ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালার আয়োজন করে। ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে এ সভার আয়োজন করা হয়। কর্মশালায় পরামর্শ দেন এনাম মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ফারুক হোসেন এবং ঢাকা সিটি হাসপাতাল লিমিটেডের সাইকোথেরাপিস্ট কনসালট্যান্ট মাহমুদা মহসিনা বুশরা। উক্ত কর্মশালা থেকে মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি পরামর্শ তুলে ধরা হলো।
সভায় পরামর্শক বলেন, ‘বর্তমান সময়ে তুচ্ছ কারণেও অনেক তরুণ-তরুণীর মনে জীবনের প্রতি এক ধরণের অনীহা তৈরি হচ্ছে। "কেউ আমাকে ভালোবাসে না" বা "আমাকে দিয়েই কিছু হবে না"—এমন নেতিবাচক চিন্তাগুলো ধীরে ধীরে বড় ধরণের মানসিক ডিজঅর্ডারের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আবেগ চেপে রাখা বা প্রকাশ করতে না পারাই এই সমস্যার মূল কারণ। যারা রাগ বা দুঃখের মতো স্বাভাবিক অনুভূতিগুলো প্রকাশ করতে পারেন না, তারা দীর্ঘমেয়াদী হতাশায় ভোগেন। জীবন মানেই ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে বেঁচে থাকা। এই কঠিন সময়ে একজন বা দুইজন অকৃত্রিম বন্ধু বড় অবলম্বন হতে পারে। বন্ধুর সাথে মনের কথা ভাগ করে নিলে মানসিক চাপ যেমন কমে, তেমনি আত্মহত্যার প্রবণতা থেকেও মুক্তি পাওয়া সম্ভব। তাই সুস্থ থাকতে অন্তত একজন ভালো বন্ধু থাকা খুব জরুরি বলে মনে করি।’
Visit salonsustainability.club for more information.