অ্যান্ড্রয়েড স্মার্টফোনের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম গড মোড ম্যালওয়্যারের সন্ধান

· Prothom Alo

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম একটি ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। ‘গড মোড’ নামের ম্যালওয়্যারটি সাধারণ ভাইরাসের তুলনায় অনেক বেশি উন্নত এবং একবার ফোনে প্রবেশ করলে তা অপসারণ করা বেশ কঠিন। আর তাই ম্যালওয়্যারটির কারণে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, গড মোড ম্যালওয়্যারটি অ্যান্ড্রয়েডের ‘অ্যাকসেসিবিলিটি সার্ভিস’ ব্যবস্থাকে কাজে লাগিয়ে সিস্টেমের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচারে গোপনে প্রবেশ করে থাকে। এরপর ব্যবহারকারীর অজান্তেই বার্তা পড়ার পাশাপাশি ফোনের কার্যক্রম পর্যবেক্ষণসহ বিভিন্ন নির্দেশনা কার্যকর করতে থাকে। এমনকি ওটিপি চুরি বা কন্টাক্ট লিস্টে থাকা ফোন নম্বরগুলোও নিয়ন্ত্রণ করতে পারে ম্যালওয়্যারটি।

Visit raccoongame.org for more information.

জানা গেছে, ম্যালওয়্যারটি মূলত ভুয়া অ্যাপের মাধ্যমে ছড়াচ্ছে। অনেক ক্ষেত্রে এসব অ্যাপ দেখতে ব্যাংকিং সেবা বা প্রয়োজনীয় ইউটিলিটি অ্যাপের মতো হওয়ায় ব্যবহারকারীরা সহজেই বিভ্রান্ত হন। বার্তা বা ই-মেইলের মাধ্যমে পাঠানো লিংক বা অনিরাপদ উৎস থেকে এসব অ্যাপ ডাউনলোডের মাধ্যমে ব্যবহারকারীদের অজান্তেই ম্যালওয়্যারটি ফোনে প্রবেশ করছে। ইনস্টল করার পর ম্যালওয়্যারটি অ্যাপগুলো ফোনের নিয়ন্ত্রণ নিতে একাধিক সংবেদনশীল অনুমতি চায়, যা অনেক সময় যাচাই না করেই অনুমোদন দিয়ে থাকেন ব্যবহারকারীরা।

গড মোড ম্যালওয়্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহারকারীদের গুগল প্লে স্টোরের মতো নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম থেকে অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। শুধু তা–ই নয়, অপরিচিত উৎস থেকে এপিকে ফাইল ডাউনলোড বা অন্যদের পাঠানো লিংকে ক্লিক না করাসহ অ্যাপ নামানোর আগে শর্তগুলো ভালোভাবে জানতে হবে বলে জানিয়েছেন তাঁরা।

সূত্র: টেকলুসিভ

Read full story at source