জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে
· Prothom Alo

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ৩ মে শুরু হবে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত তারিখ থেকে নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু হবে। এ জন্য সংশ্লিষ্ট সব শিক্ষার্থীকে যথাসময়ে নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
Visit newsbetting.bond for more information.
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট এবং সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস ১৯ এপ্রিল থেকে শুরুর ঘোষণা দিয়েছিলেন উপাচার্য। দ্বিতীয় দফায় সেটি পরিবর্তন হয়ে ৩ মে থেকে শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।