মাদ্রিদ ডার্বির আগে এমবাপ্পে–বেলিংহাম ফেরায় আত্মবিশ্বাসী রিয়াল

· Prothom Alo

লা লিগায় আজ রাত ২টায় সান্তিয়াগো বার্নাব্যুতে নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদকে আতিথেয়তা দেবে রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ সেই ডার্বির আগে লস ব্লাঙ্কোসদের দুই তারকা কিলিয়ান এমবাপ্পে এবং জুড বেলিংহাম দলে ফেরায় উচ্ছ্বসিত রিয়াল কোচ আলভারো আরবেলোয়া।

Visit biznow.biz for more information.

হাঁটুর চোটের কারণে পাঁচ ম্যাচ মিস করার পর গত মঙ্গলবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে বদলি হিসেবে মাঠে ফেরেন এমবাপ্পে। আতলেতিকোর বিপক্ষে তাকে শুরুর একাদশেই দেখা যেতে পারে।

ম্যাচের আগে রিয়াল কোচ আরবেলোয়া তেমন আভাসই দিয়েছেন, ‘আমি আগেই বলেছিলাম সে (এমবাপ্পে) যেদিন ফিরবে, সেদিন অবশ্যই শতভাগ ফিট থাকবে। ম্যানচেস্টারে তাকে যে কয়েক মিনিট দেখেছি, তার গতির দুই-তিনটি ঝলকই প্রমাণ করেছে সে দারুণ ছন্দে আছে। তার মতো একজন খেলোয়াড়কে পুরোপুরি ফিট অবস্থায় ফিরে পাওয়ায় আমাদের আত্মবিশ্বাস সর্বোচ্চ পর্যায়ে।’

সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৩৪ ম্যাচে ৩৮ গোল করেছেন এমবাপ্পে

সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৩৪ ম্যাচে ৩৮ গোল করে রিয়ালের সর্বোচ্চ গোলদাতার আসনে এমবাপ্পে। আগামী সপ্তাহে ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলার জন্য এমবাপ্পের ডাক পাওয়াকেও আরবেলোয়া ইতিবাচক হিসেবে দেখছেন।

অন্যদিকে হ্যামস্ট্রিং চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। তার বুদ্ধিমত্তার প্রশংসা করে রিয়াল কোচ বলেন, ‘জুড অত্যন্ত বুদ্ধিমান খেলোয়াড়। সে খুব ভালো করেই জানে প্রতিটি মুহূর্তে তাকে কী করতে হবে এবং সে বর্তমানে কোন পরিস্থিতিতে আছে। সে ডার্বিতে দলকে সাহায্য করার জন্য পুরোপুরি প্রস্তুত।’

রিয়ালের নতুন কোচ কে এই আরবেলোয়া, ‘নতুন মরিনিও’ নাকি ‘নতুন জিদান’ হবেনহ্যামস্ট্রিং চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম

এ দুই স্বস্তির খবরের মধ্যে রিয়ালের দুঃসংবাদ গোলরক্ষক থিবো কোর্তোয়ার ইনজুরি। ঊরুর চোটের কারণে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি। যদিও তাঁর বদলি আন্দ্রি লুনিনের ওপরও আস্থা আছে রিয়াল কোচের। এ নিয়ে আরবেলোয়ার ভাষ্য, ‘ইতিহাসের সেরা গোলরক্ষক (থিবো) ইনজুরিতে, তবে আমাদের কাছে আরেকজন অসামান্য গোলরক্ষক আছে যে আবারও দেখিয়ে দেবে সে কতটা ভালো।’

সব মিলিয়ে গুরুত্বপূর্ণ এই ডার্বির আগে রিয়াল মাদ্রিদ শিবিরে চোটের সমস্যা থাকলেও মূল দুই খেলোয়াড় ফেরায় স্বস্তির হাওয়াও বইছে।

চোটে বিশ্বকাপ শেষ রদ্রিগোর, মন শক্ত রাখতে বললেন নেইমার

Read full story at source