জেন আলফার সম্বোধন
· Prothom Alo
প্রিয় পুকি কিআ,
Visit tr-sport.click for more information.
সম্বোধনটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি জেন আলফা। তবে এই জেনারেশনের নতুন শব্দগুলো আমি ব্যবহার করি না বললেই চলে। মাঝেমধ্যে ‘Pookie’ শব্দটা ব্যবহার করা যায় বা আমি করি। তুমি কোন জেনারেশনের? ১২ ফেব্রুয়ারি কিন্তু সেই লেভেলের ভোটের আমেজ ছিল, ঈদের মতো। তোমার আমাদের মতো ভোট দেওয়ার বসয় হয় নাই। ফেব্রুয়ারি সংখ্যাটা আমার কাছে মোটামুটি লেগেছে। গল্পগুলো বেশ ভালো ছিল, বিশেষ করে ‘ঠিকানা নরহরিপুর’। তাতা তো অনেক ভালো লাগে। আশা করি পরেরবার আরও গল্প ও কমিকস থাকবে। তোমরা তো একটা ধারাবাহিক উপন্যাস শুরু করতে পারো।
শায়িরা রেজওয়ানা সহিহ্
ষষ্ঠ শ্রেণি, রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রংপুর
কিআ: আমিও তোমার মতোই, জেন আলফা। তবে ভাষা দেখে মিলেনিয়ালও ভাবতে পারো। কখনো আবার জেন-জিও হয়ে যাই। তবে এ নিয়ে ভেবো না, কথায় আছে না, মনের জেন-জিই আসল! ধারাবাহিক উপন্যাস শুরু করার কথা ছিল জানুয়ারিতে। সেটা তো আমরা করতে পারিনি। তবে দ্রুতই নতুন ধারাবাহিক উপন্যাস পাবে। একটু অপেক্ষা করো।
জেন-জি কি আসলেই মিলেনিয়ালদের চেয়ে কম বুদ্ধিমান