জ্বালানি সাশ্রয়ে বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনায় আলোকসজ্জা বন্ধের সিদ্ধান্ত
· Prothom Alo

সব বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনার বাইরের আলোকসজ্জা বন্ধ রাখাসহ তিনটি সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
Visit livefromquarantine.club for more information.
অন্য দুটি সিদ্ধান্ত হলো শীতাতপযন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে এবং দোকান বন্ধ করার সঙ্গে সঙ্গে বাইরের সাইনবোর্ডের আলো বন্ধ করতে হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে। সেখানে বলা হয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের পক্ষ থেকে এটি প্রচার করা হচ্ছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়বিষয়ক এ সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতি, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি, এফবিসিসিআই ও ডিসিসিআই সভাপতি বা সাধারণ সম্পাদক বা প্রতিনিধিরা অংশ নেন।
৪ মার্চ পবিত্র রমজান মাসে জনদুর্ভোগ এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে কয়েক দফা নির্দেশনা দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে সব ধরনের আলোকসজ্জা পরিহার এবং ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের অনুরোধ জানানো হয়।