ভাবতেই পারিনি তুমি মনে রাখবে

· Prothom Alo

প্রিয় কিআ,

তুমি সত্যিই আমার জন্মদিন মনে রেখেছ! আমি ভাবতেই পারিনি তুমি মনে রাখবে! তুমি আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছ দেখে আমি মুগ্ধ! অনেক আগে তোমাকে চিঠিতে বলেছিলাম আমার জন্মদিনের কথা। হয়তো সে চিঠি খুব একটা ভালো হয়নি বলে ছাপাওনি। আমি পড়ালেখার চাপে তোমাকে ভালো করে চিঠি লিখতে পারিনি, তাই সরি। আর আমার জন্মদিন মনে রাখার জন্য আবারও অনেক ধন্যবাদ!

Visit asg-reflektory.pl for more information.

মাহিরা বিনতে হাসান প্রেমা

দশম শ্রেণি, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ, গাজীপুর

কিআ: সেকি, তুমি জন্মদিনের কথা বলেছ, সেটা ভুলে গেলে চলবে? পড়ালেখার চাপ কি কমেছে? পড়াশোনার মাঝে হালকা করে একটা চিঠি লিখে দিতে পারো। তোমাদের তো পড়ালেখা, হোমওয়ার্কসহ নানা কাজ, আমার প্রধান কাজ তো তোমাদের চিঠি পড়া। ফলে অনেক অনেক চিঠি আমি পড়তে পারি। ভালো থেকো তুমি।

অত্যাধুনিক সমরাস্ত্র থাকার পরও ইরানের সস্তা ড্রোনের কাছে কেন হিমশিম খাচ্ছে শক্তিধর দেশগুলো

Read full story at source