নারীদের ট্রাভেল গ্রুপগুলো ঈদের ছুটিতে যাচ্ছে শ্রীমঙ্গল, কুয়াকাটা, বান্দরবানে, যেতে পারেন আপনিও

· Prothom Alo

ঈদের ছুটিকে ঘিরে শুধু নারীদের জন্য বিশেষ ভ্রমণের আয়োজন করেছে কয়েকটি ভ্রমণ সংগঠন। নির্দিষ্টসংখ্যক অংশগ্রহণকারী নিয়ে দলগতভাবে এসব ভ্রমণ পরিচালিত হবে। আয়োজকদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে আগেভাগে বুকিং নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভ্রমণকন্যা

নারীদের ভ্রমণ সংগঠন ট্রাভেলেটস অব বাংলাদেশ—ভ্রমণকন্যা ঈদ উপলক্ষে বান্দরবান, রাঙামাটি, শ্রীমঙ্গল ও কুয়াকাটায় দলগত ভ্রমণের আয়োজন করেছে। ২১ মার্চ রাত থেকে ২৮ মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে এসব ভ্রমণ অনুষ্ঠিত হবে। কোনোটি তিন রাত দুই দিনের, আবার কোনোটি এক রাত এক দিনের। রিসোর্টকেন্দ্রিক এসব আয়োজনে অংশগ্রহণকারীদের স্থানীয় দর্শনীয় স্থানও ঘুরিয়ে দেখানো হবে।

Visit chinesewhispers.club for more information.

মোবাইল: ০১৭৭০৩৩৭৭৯৪

ফেসবুক: fb.com/travelettesbd

ওয়ান্ডার ওম্যান

নারীদের ভ্রমণপ্রতিষ্ঠান ওয়ান্ডার ওম্যান ২৩ ও ২৪ মার্চ চট্টগ্রামের ভাটিয়ারীর একটি রিসোর্টে দুই দিনের ভ্রমণের আয়োজন করেছে। এ আয়োজনে রিসোর্টে অবস্থানের পাশাপাশি জিপলাইনিংসহ বিভিন্ন রোমাঞ্চকর কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

ফেসবুক: fb.com/wanderwomanbd

ফিমেল ট্রাভেলার্স নেটওয়ার্ক

ফিমেল ট্রাভেলার্স নেটওয়ার্ক দেশ–বিদেশের বিভিন্ন গন্তব্যে নারীদের নিয়ে ভ্রমণ আয়োজন করে থাকে। তারা ২৪ থেকে ২৬ মার্চ শ্রীমঙ্গলে এবং ২৫ থেকে ২৮ মার্চ সাজেক ও খাগড়াছড়ি সফর আয়োজন করেছে।

মোবাইল: ০১৯৭৯৪০১৯২০

ফেসবুক: fb.com/femaletravelersnetwork

ঢাকার কাছেই পদ্মায় হাউসবোট ভ্রমণ, কত খরচ আর বুকিং কোথায়

Read full story at source