গ্রাহকের টাকা আত্মসাৎ: ডাচ্‌-বাংলা ব্যাংকের সাবেক কর্মকর্তার ৪ বছরের কারাদণ্ড

· Prothom Alo

গ্রাহকের দুই লাখ টাকা আত্মসাতের মামলায় ডাচ্‌-বাংলা ব্যাংকের রাজধানী ঢাকার ওয়ারী শাখার সাবেক সহকারী রিলেশনশিপ কর্মকর্তা মো. আবদুল আহাদকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত ৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মো. আবদুল আহাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪৬৮ ও ৪৭ ধারার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রতিটি ধারায় তাঁকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডগুলো একত্রে কার্যকর হবে। পাশাপাশি তাঁকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Visit amunra.help for more information.

মামলার এজাহার সূত্রে জানা যায়, সায়মা বেগম ডাচ্‌-বাংলা ব্যাংকের ওয়ারী শাখায় ছয় মাস মেয়াদি একটি এফডিআর হিসাব খোলেন এবং সেখানে ৪ লাখ টাকা জমা করেন। ২০২০ সালের ২৬ জানুয়ারি মেয়াদ শেষে ওই টাকা উত্তোলন করে পুনরায় ২ লাখ টাকা জমা দেওয়ার জন্য তিনি আবদুল আহাদের কাছে দেন। আহাদ তাঁকে জমা স্লিপ দেন।

দুই মাস পর ১৯ মার্চ টাকা তুলতে গিয়ে তিনি দেখেন, হিসাবটিতে কোনো টাকা জমা হয়নি। পরে বিষয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে আহাদকে শনাক্ত করা হয়। পরে তিনি দায় স্বীকার করে জবানবন্দি দেন।

২০২২ সালের ২৪ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক মানসী বিশ্বাস মামলাটি করেন। তদন্ত শেষে ২০২৩ সালের ১৪ মে অভিযোগপত্র দাখিল করেন দুদকের তদন্ত কর্মকর্তা।

Read full story at source