নোয়াখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ
· Prothom Alo

ফটকের তালা ভেঙে কার্যক্রম স্থগিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ব্যানার টাঙানোর প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছ। এ সময় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। আজ বুধবার বিকেল পাঁচটায় শহরের টাউন হল মোড়ে জুলাই ঐক্য, নোয়াখালীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। তবে এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে জেলা জামে মসজিদ মোড় এলাকা থেকে জুলাই ঐক্যের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে জুলাই ঐক্যের সঙ্গে যুক্ত ছাত্র প্রতিনিধিরা বক্তব্য দেন। এ সময় শহরের প্রধান সড়কের এক পাশে যানবাহন চলাচল অনেকটাই বন্ধ হয়ে যায়। প্রায় ২০ মিনিট জুলাই ঐক্যের সদস্যরা সেখানে বিক্ষোভ-সমাবেশ করেন।
Visit milkshakeslot.lat for more information.
বক্তারা বলেন, ‘চব্বিশের জুলাই অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের দাগ এখনো না শুকাতেই সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে নামার সাহস পেয়েছে। তারা দলীয় কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়েছে। এই আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঠিকানা আর এই বাংলায় হবে না। আমরা জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে সেটা হতে দেব না। তাদের পাওয়ামাত্র আইনের হাতে সোপর্দ করা হবে।’
প্রসঙ্গত, আজ বুধবার সকাল সাতটার দিকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একদল নেতা-কর্মী শহরের টাউন হল মোড়ের পরিত্যক্ত দলীয় কার্যালয়ের ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকেন। তাঁরা এ সময় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের একটি ব্যানার টাঙান। এর আগে তাঁরা ব্যানার হাতে নিয়ে কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে খবর পেয়ে সুধারাম থানার পুলিশ ঝটিকা অভিযান পরিচালনা করে বিক্ষোভের সঙ্গে জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচজনকে আটক করেছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।