২৯তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক ইকরামুল কবির

· Prothom Alo

২৯তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২১ জুন) অনলাইন ভোটিং ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় পাঁচ শতাধিক শিক্ষা ক্যাডার সদস্য ভোট দেন।

এতে নির্বাচনে সভাপতি পদে মো. মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে মো. ইকরামুল কবির নির্বাচিত হয়েছেন।

Visit betsport.cv for more information.

এ ছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি মোহাম্মদ ইমরান, সাংগঠনিক সম্পাদক জসীউদ্দীন, যুগ্ম সম্পাদক সামিউল করিম, কোষাধ্যক্ষ নুরুল করিম এবং প্রচার সম্পাদক ফারুক হোসেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

Read full story at source