বিএনপির সংসদ সদস্যের ছেলেকে আটকের পর আনা হয়েছে ডিএমপির ডিবি হেফাজতে

· Prothom Alo

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। পরে তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর (ডিএমপি) গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

আজ রোববার পুলিশ সদর দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

Visit asg-reflektory.pl for more information.

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে খাইরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে আনে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, খাইরুলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। এসব অভিযোগ যাচাই–বাছাইয়ের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ উপজেলা নিয়ে নারায়ণগঞ্জ–৩ আসন। খাইরুলের বিরুদ্ধে সংসদ সদস্য বাবার প্রভাব খাটিয়ে এসব এলাকায় চাঁদাবাজি, দখল, ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণসহ নানা অভিযোগ রয়েছে।

খাইরুল জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তাঁর বাবা আজহারুল ইসলাম সোনারগাঁ থানা বিএনপির সভাপতি। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

আজ দুপুরে খাইরুলকে আটক করা হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে খাইরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ডিএমপির কাছে হস্তান্তর করা হয়েছে।

‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে’ বিএনপির সংসদ সদস্যের ছেলেকে আটক করল পুলিশ

Read full story at source