বৃক্ষরোপণ নিয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

· Prothom Alo

বরিশাল বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ নিয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ ও এর গুরুত্ব নিয়ে সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বরিশাল বন্ধুসভা। ১৮ জুন দুপুরে সরকারি ব্রজমোহন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে এটি অনুষ্ঠিত হয়।

Visit newsbetting.cv for more information.

প্রথমে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রজমোহন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক তাসনীম সুলতানা। তিনি বলেন, ‘পৃথিবীকে সুস্থ রাখতে এবং মানুষকে একটি সুস্থ–স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠতে হলে অবশ্যই দেশ, সমাজ ও এই পৃথিবীকে সবুজায়ন করতে হবে। শুধু বৃক্ষ রোপণ নয়, এর পরিচর্যাও করতে হবে।’ এ সময় তিনি বরিশাল বন্ধুসভার এ উদ্যোগকে স্বাগত জানান।

কুইজে অংশ নেওয়া শিক্ষার্থীরা

অতিথির বক্তব্যে ব্যবসায়ী ও সমাজসেবক আশ্রাফ উদ্দিন বরিশাল বন্ধুসভার এই ভালো কাজকে সাধুবাদ জানান এবং বন্ধুসভার একজন বন্ধু হয়ে থাকার ইচ্ছা পোষণ করেন। এ সময় উপস্থিত অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁদের বক্তব্যে এই ভালো কাজের প্রশংসা করেন।

বন্ধুসভার বন্ধুদের মধ্যে বক্তব্য দেন সহসভাপতি নাঈম ইসলাম, বন্ধু সৈয়দা রায়হানা ও মো. জুবায়ের। সঞ্চালনা করেন বন্ধু নূরে জান্নাত।
শেষে প্রায় ৫০ জন শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেন অতিথি ও শিক্ষকেরা।

বন্ধু, বরিশাল বন্ধুসভা

Read full story at source