বিশ্বের প্রথম জটিল কোয়ান্টাম কম্পিউটারের নির্মাণ শুরু অস্ট্রেলিয়ায়
· Prothom Alo

বিশ্বের সবচেয়ে জটিল ও দুরূহ সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে প্রথমবারের মতো একটি বিশেষায়িত ‘কোয়ান্টাম কম্পিউটার’ তৈরির কাজ অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে।
Visit truewildgame.online for more information.
গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মোরেটন বে এলাকায় আনুষ্ঠানিকভাবে এ ঐতিহাসিক প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়।
অস্ট্রেলিয়ার ফেডারেল বিজ্ঞান বিষয়ক মন্ত্রী এ প্রকল্পকে একটি বড় জাতীয় বিনিয়োগ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এর ফলে আগামী দিনের এমন জটিল ও গুরুত্বপূর্ণ প্রযুক্তি যেমন অস্ট্রেলিয়াতেই তৈরি হবে, তেমন এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
চিকিৎসা, জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম এ প্রযুক্তি বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়াকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
বিজ্ঞানীদের মতে, জনসংখ্যায় ছোট হলেও কোয়ান্টাম পদার্থবিদের সংখ্যার দিক থেকে অস্ট্রেলিয়া বেশ এগিয়ে। দক্ষ বিজ্ঞানীদের বিশাল উপস্থিতির কারণে দেশটিকে এই প্রযুক্তির কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জটিল কোয়ান্টাম কম্পিউটার তৈরির ঐতিহাসিক প্রকল্পের কাজঅস্ট্রেলিয়ার গণমাধ্যমকে এ প্রকল্প নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান ‘সাইকোয়ান্টাম’-এর অন্তর্বর্তী প্রধান নির্বাহী ভিক্টর পেং বলেন, বাস্তব পৃথিবীর জটিল সমস্যা সমাধানের উপযোগী একটি কোয়ান্টাম কম্পিউটার তৈরি করা বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রকৌশলগত চ্যালেঞ্জ। তবে মোরেটন বে শহর এ কাজটিকে দ্রুত এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করেছে।
ভিক্টর পেং, প্রযুক্তি প্রতিষ্ঠান সাইকোয়ান্টাম-এর অন্তর্বর্তী প্রধান নির্বাহীবাস্তব পৃথিবীর জটিল সমস্যা সমাধানের উপযোগী একটি কোয়ান্টাম কম্পিউটার তৈরি করা বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রকৌশলগত চ্যালেঞ্জ।অনুষ্ঠানে উপস্থিত অস্ট্রেলিয়ার ফেডারেল বিজ্ঞান বিষয়ক মন্ত্রী টিম আয়ারস এ প্রকল্পকে একটি বড় জাতীয় বিনিয়োগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ উদ্যোগের ফলে আগামী দিনের এমন জটিল ও গুরুত্বপূর্ণ প্রযুক্তি যেমন অস্ট্রেলিয়াতেই তৈরি হবে, তেমন এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
এ লক্ষ্যে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় এবং কুইন্সল্যান্ড রাজ্য সরকার যৌথভাবে ৯৪ কোটি অস্ট্রেলীয় ডলারের (প্রায় ৯৪০ মিলিয়ন) বিশাল তহবিল বরাদ্দ করেছে।