ডাক দেয়
· Prothom Alo

বয়স বাড়লে শরীর ছাড়লে
ঘর থাকে পরিপাটি, ডাক দেয় মাটি।
আমাদের জন্মের আগেও
মহুয়ার ছায়া, টগর, মগরা, মাছরাঙা ছিল।
প্রকৃতির নিরুত্তর মাঠে
অনাদিকালের হাওয়ায়
মৌন পৃথিবীর পাড়ে ওরাই থাকবে।
সুরমার লঞ্চঘাটে মনপ্রাণ, দিনলিপি
রেখে যাবে তুমি
রেখে যাবে অতৃপ্তির উপাখ্যান।
Visit sweetbonanza-app.com for more information.