আড়াই লাখ টাকার ভাঁজ করা স্মার্টফোনসহ নতুন প্রযুক্তিপণ্য আনল হুয়াওয়ে
· Prothom Alo

দীর্ঘ কয়েক বছরের বিরতির পর বাংলাদেশে নতুন করে কার্যক্রম শুরু করেছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে। গতকাল সোমবার রাজধানীর গুলশানে হুয়াওয়ের করপোরেট কার্যালয়ে ‘নাউ ইজ ইয়োর স্পার্ক’ শীর্ষক অনুষ্ঠানে নতুন চার মডেলের স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার, একাধিক মডেলের স্মার্ট ঘড়ি ও ওয়্যারলেস অডিও ডিভাইস বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
Visit esporist.org for more information.
নতুন মডেলের স্মার্টফোনঅনুষ্ঠানে স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার, স্মার্ট ঘড়ি, ওয়্যারলেস অডিও ডিভাইসসহ মোট ১৩টি নতুন প্রযুক্তিপণ্য উন্মোচন করেছে হুয়াওয়ে। উন্মোচন করা পণ্যগুলোর মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ভাঁজ করা স্মার্টফোন ‘মেট এক্স ৭’। ভাঁজ খোলা অবস্থায় বড় পর্দায় কাজ করার সুবিধাসম্পন্ন ফোনটির দাম ধরা হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা। অন্য মডেলের স্মার্টফোনগুলো হলো ‘মেট ৮০ প্রো’, ‘নোভা ১৫ ম্যাক্স’ ও ‘নোভা ওয়াই ৭৪’; ফোনগুলোর দাম যথাক্রমে ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা, ৪৯ হাজার ৯৯৯ টাকা ও ২৯ হাজার ৯৯৯ টাকা।
অনুষ্ঠানে হুয়াওয়ে বাংলাদেশের কান্ট্রি হেড এরিক পাং বলেন, ‘হুয়াওয়ের মূল শক্তিই উদ্ভাবন। আমরা এমন সব ফ্ল্যাগশিপ পণ্য এনেছি, যা গ্রাহকদের উৎপাদনশীলতা, সৃজনশীলতা ও দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও উন্নত করবে।’
হুয়াওয়ে বাংলাদেশের মার্কেটিং লিড ফারুক রহমান বলেন, ‘আমরা দীর্ঘ বিরতির পর ডিএক্স গ্রুপের মাধ্যমে বাংলাদেশে আমাদের কার্যক্রম শুরু করেছি। হুয়াওয়ের অ্যাপ গ্যালারিতে প্রয়োজনীয় প্রায় সব অ্যাপ পাওয়া যাচ্ছে। ক্রেতারা চাইলে হুয়াওয়ে অ্যাপ গ্যালারি থেকে জিবক্স অ্যাপ ইনস্টল করে গুগলের যেকোনো সেবা হুয়াওয়ের ফোনে ব্যবহার করতে পারবেন।’
বাংলাদেশে হুয়াওয়ে প্রযুক্তিপণ্যের পরিবেশক ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দেওয়ান কানন বলেন, ‘হুয়াওয়ের মতো বিশ্বসেরা ব্র্যান্ডের অংশীদার হতে পেরে আমরা গর্বিত এবং দেশব্যাপী শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এই পণ্যগুলো ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।’
ক্যাপশন:
ক্যাপশন: ভাঁজ করা স্মার্টফোনসহ নতুন মডেলের স্মার্টফোন।