ছুটি শেষে ফেরার স্রোত

· Prothom Alo

ঈদুল আজহার ছুটি শেষ। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দময় সময় কাটিয়ে আবার কর্মস্থলের টানে রাজধানীতে ফিরছেন মানুষ। ট্রেন থেকে নেমে ব্যাগ-লাগেজ নিয়ে দ্রুত গন্তব্যের পথে ছুটছেন যাত্রীরা। কমলাপুর রেলস্টেশনজুড়ে সোমবার (১ জুন) দেখা যায় ব্যস্ততার চিরচেনা দৃশ্য।

Visit afnews.co.za for more information.

জামালপুরে ঈদের ছুটি আনন্দে কাটিয়ে অভিভাবকের সঙ্গে রাজধানীতে ফিরেছে ছোট্ট শিশুটি। দীর্ঘ ভ্রমণের পরও মুখভরা হাসিতে ফুটে উঠেছে প্রিয়জনদের সঙ্গে কাটানো সময়ের আনন্দ। ট্রেন থেকে নেমে যাত্রীরা ব্যাগ-লাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম পেরিয়ে দ্রুত স্টেশন ত্যাগ করছেন যাত্রীরা। বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে কাঁধে নিয়ে প্ল্যাটফর্ম ছাড়ছেন এক বাবা। রেলস্টেশনে নেমে শিশুদের চোখেমুখে ছিল ঈদ কাটানো আনন্দ। ছুটি শেষে রাজধানীতে ফেরা মানুষের ব্যস্ত পদচারণ। রাজশাহী থেকে ঈদের ছুটি কাটিয়ে পরিবারের সঙ্গে ফিরেছে ২ বছর ৩ মাস বয়সী আরিহা।

Read full story at source