ঝিনাইদহে ছাত্রদলের মামলায় গ্রেপ্তার দুই নেতার মুক্তির দাবিতে এনসিপির মানববন্ধন‎

· Prothom Alo

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় গ্রেপ্তার জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসানের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের পায়রা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

‎মানববন্ধনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাসহ অন্য নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, এনসিপির নেতা–কর্মীদের ওপর হামলা করে উল্টো তাঁদের নামে হামলাকারীরা মামলা করেছে। পুলিশ আওয়ামী ফ্যাসিবাদী আমলের মতো অন্যায়ভাবে এনসিপির নেতা–কর্মীদের গ্রেপ্তার করছে। অবিলম্বে মিথ্যা মামলায় গ্রেপ্তার অয়ন রহমান খান ও মেহেদী হাসানকে মুক্তি দিতে হবে। অন্যথায় সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।

Visit bettingx.bond for more information.

২২ মে ঝিনাইদহে এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রদলের নেতা–কর্মীদের নামে মামলা করে এনসিপির কেন্দ্রীয় যুগ্মসদস্য সচিব তারেক রেজা। পরে পাল্টা মামলা করেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির। মামলায় জাতীয় ছাত্রশক্তির নেতা অয়ন রহমান খান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

Read full story at source