টাঙ্গাইলে ঈদের সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

· Prothom Alo

টাঙ্গাইলের সখীপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কামরান আহমেদ ওরফে কানন (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঈদের দিন সন্ধ্যায় সখীপুর-সাগরদীঘি সড়কের কচুয়া পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরান আহমেদ উপজেলার জিতেশ্বরী গ্রামের রেজাউল করিমের ছেলে। তিনি টাঙ্গাইল মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজের শিক্ষার্থী ছিলেন। এবার তাঁর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

Visit bettingx.club for more information.

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন বিকেলে ফুফাতো ভাই মো. আশিককে সঙ্গে নিয়ে বাবার মোটরসাইকেলে ঘুরতে বের হন কামরান। একপর্যায়ে কচুয়া পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কামরান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় কামরানের সঙ্গে থাকা তাঁর ফুফাতো ভাই মো. আশিক আহত হন। তিনি বর্তমানে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অপর মোটরসাইকেলের আরোহী শফিকুল ইসলামও আহত হয়েছেন। তিনিও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই কামরানের মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থীর শিক্ষক তোফায়েল আহমেদ বলেন, কামরান এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন। এইচএসসিতেও তাঁর ভালো ফলের আশা ছিল সবার। এমন মৃত্যুতে ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে।

Read full story at source