একঝলক (২৩ মে ২০২৬)
· Prothom Alo
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তৈরি হয়েছে গর্ত। এসব গর্তে বৃষ্টি হলেই পানি জমে। তাতে প্রায় সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সরাইল, ২৩ মে, ২০২৬ সারা দেশে শিশু ও নারী ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ারে, ২৩ মে নিজের করা খেত থেকে তিতা করলার আগা সংগ্রহ করছেন এক পাহাড়ি নারী। বান্দরবান ডলুপাড়া, ২৩ মেগরমে স্বস্তি পেতে পুকুরে নেমে দাপাদাপি করছে শিশুরা। জোড়াগেট, খুলনা। ২৩ মেদুই কর্মজীবী নারী প্লাস্টিকের বেড়া তৈরি করছেন। জয়রা, মানিকগঞ্জ সদর, ২৩ মে রোদের দেখা নেই। তবুও বাতাসে ধান শুকানো ও ঝাড়াই নিয়ে সড়কে ব্যস্ত এক কিষানি। বত্তরবিল, রংপুর, ২৩ মেপানি বেশি হওয়ায় ধান কাটা, মাড়াই ও ঘরে তোলা নিয়ে বিপাকে কৃষক। দূরদূরান্তের জমি থেকে ধান কেটে ধান টেনে আনছেন কৃষিশ্রমিকেরা। এতে খরচ বেড়েছে। উত্তম বটতলা, রংপুর, ২৩ মেঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে রাজধানীর গাবতলী হাটে। গাবতলী পশুর হাট, ২৩ মে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধ ও সচেতনতা তৈরির জন্য মানববন্ধন ও গণদাবি উত্থাপন করেছেন প্রাণিপ্রেমী ও সচেতন নাগরিকেরা। সিলেট অ্যানিমেল গ্রুপ জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচির আয়োজন করে। ২৩ মেখেজুর পাকতে শুরু করেছে, সবুজ আবরণ হলুদ হচ্ছে। গোয়ালচামট, ফরিদপুর, ২৩ মে
Visit somethingsdifferent.biz for more information.