পবিত্র ঈদুল আজহা কবে, জানাল তিউনিসিয়া ও তুরস্ক
· Prothom Alo

তিউনিসিয়া ও তুরস্ক পবিত্র জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করেছে। সে অনুযায়ী, দেশ দুটিতে আগামীকাল সোমবার (১৮ মে) হবে জিলহজের প্রথম দিন। আগামী ২৭ মে (বুধবার) দেশ দুটিতে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
গতকাল শনিবার পবিত্র জিলকদ মাসের ২৯তম দিনে তিউনিসিয়ার কর্তৃপক্ষ সে দেশে জিলহজ মাস শুরু ও ঈদুল আজহা উদ্যাপনের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ বছরের ঈদুল আজহার তারিখ ঘোষণাকারী প্রথম দেশ হলো তিউনিসিয়া।
Visit sportbet.reviews for more information.
গতকাল শনিবার জিলকদ মাসের ২৯তম দিনে তিউনিসিয়া কর্তৃপক্ষ সে দেশে জিলহজ মাস শুরু ও ঈদুল আজহা উদ্যাপনের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ বছরের ঈদুল আজহার তারিখ ঘোষণাকারী প্রথম দেশ হলো তিউনিসিয়া।
তুরস্কও আগামীকাল থেকে দেশটিতে জিলহজ মাস শুরুর কথা জানিয়েছে। তবে দেশটি সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিদ্যাভিত্তিক হিসাব–নিকাশের ভিত্তিতে প্রস্তুত করা ইসলামি ক্যালেন্ডার অনুসরণ করে এ তারিখ নির্ধারণ করেছে।
এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এখনো চাঁদ দেখার অপেক্ষায় আছে।
সৌদি আরব, আরব আমিরাত, ওমানসহ বেশির ভাগ মুসলিম দেশের কর্তৃপক্ষ আজ রোববার সন্ধ্যায় চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহার তারিখ ঘোষণা করবে।
দেশে ঈদুল আজহা কবে, জানা যাবে আগামীকাল সন্ধ্যায়