পোস্ট-অ্যাপোক্যালিপটিক ফিলোসফি
· Prothom Alo

সুইসাইডাল ভেস্ট পইরা ‘এক্সিস্টেনশিয়াল রিগ্রেট’ নিয়া বাঁইচা আছি, তুমি ভালো আছ? অ্যাটম বোমার শীতলতায় যুদ্ধবাজ পৃথিবীটার অস্তিত্ব টিকা আছে;
মরে যেতে যেতে প্রায় রক্ষা পেয়ে যাচ্ছে অবশিষ্ট মানুষ, সমূহসংখ্যক। রক্ষা পাওয়াটাই যাদের চূড়ান্ত পরাজয়। আমরা সবাই পরস্পরকে ধ্বংস করতে পারি—এই 'ভয়ের'ই ডাকনাম আমাদের সভ্যতা।
কিছুই শেষ হয় না, বেঁচে থাকা টিকায়া রাখা... আর শিকার বধের কৌশল, ধর্মযুদ্ধ থেইকা বিশ্বযুদ্ধ; তথাপি যেমন আসিবে ফাল্গুন পৃথিবীতে—আমরা অনেক দূরে দূরে—সন্নিকটেই থাকি।
Visit afnews.co.za for more information.