নায়িকার অভিযোগ, আটকে গেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

· Prothom Alo

শুক্রবার মুক্তির কথা ছিল হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার। চলছিল মুক্তির শেষ প্রস্তুতি। তবে সিনেমাটির সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত (সাসপেন্ড) করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে তথ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চলচ্চিত্রটি বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহে অথবা অন্য কোনো মাধ্যমে প্রদর্শন করা যাবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Visit syntagm.co.za for more information.

জেবা জান্নাত

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন এবং কয়েকটি দৃশ্যে অভিনয়ে অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি লক্ষ করেন যে তাঁর স্থিরচিত্র–সংবলিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে।

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে মুখ খুললেন মৌসুমী, ক্ষোভ ওমর সানীর

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে নাটকের উদ্দেশ্যে ধারণকৃত দৃশ্যসমূহ সংশ্লিষ্ট অভিনেত্রীর অনুমতি ব্যতিরেকে চলচ্চিত্রে সংযোজনপূর্বক নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে বলে বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে এই চলচ্চিত্রের বিষয়ে সংশ্লিষ্ট অভিনেত্রী মৌসুমী ও তাঁর পক্ষে স্বামী ওমর সানী বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে বক্তব্য প্রদান করেছেন। এর পরিপ্রেক্ষিতে চলচ্চিত্রটি সম্পর্কে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার উদ্ভব হয়েছে।
এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন–২০২৩–এর ধারা ৮ অনুযায়ী, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ (এলএফ-১৯/২০২৬, তারিখ: ১৬-০৩-২০২৬) সাময়িকভাবে স্থগিত (সাসপেন্ড) করা হয়েছে।

‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমার একটি দৃশ্যে সহশিল্পী হাসান জাহাঙ্গীরের সঙ্গে মৌসুমী। ছবি: ফেসবুক থেকে

কয়েক সপ্তাহ ধরে ছবিটি ঘিরে বিতর্ক চলছিল। ছবিটি নিয়ে কদিন আগেই অভিযোগ করেছিলেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি জানান, এটি কোনো সিনেমা নয়, নাটকের কথা বলেই যুক্তরাষ্ট্রে এটির শুটিং হয়েছিল।

মৌসুমীর পর ছবিটি নিয়ে নতুন বিতর্কের জন্ম দেন ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাত। সিনেমার পোস্টারে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে জেবা জান্নাতকেও দেখা যায়। কিন্তু এ বিষয়ে তিনি কোনো কিছুই জানেন না বলে জানান এ অভিনেত্রী। এমনকি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে কোনো সিনেমা কিংবা নাটকে তিনি অভিনয়ই করেননি বলেও জানান।

শুটিংয়ের আড়ালে ঘটেছে কী? মৌসুমীর পর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে জেবা জান্নাত ও সিয়ামের অভিযোগ

পরিচালক হাসান জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করে কোনো সদুত্তর না পেয়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডসহ চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনে লিখিত অভিযোগ করেছেন জেবা জান্নাত। এর সঙ্গে টেলিভিশন অভিনেতার সংগঠন অ্যাক্টরস ইকুইটিতেও লিখিত অভিযোগ দেন তিনি।

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে অভিনেতা সিয়াম মৃধাও ফেসবুকে অভিযোগ করেন। জানান, একটি সিরিয়ালে কাজের নাম করেই সিনেমার অনেক অংশ তৈরি করা হয়েছে।
আজ বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অভিযোগ করেন জেবা জান্নাত। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে ছবিটির মুক্তি স্থগিত করা হয়।

Read full story at source