নগদে ৩০ জনের ইন্টার্নশিপের সুযোগ, সম্মানীর পাশাপাশি মিলবে কাজের অভিজ্ঞতা
· Prothom Alo

নগদ লিমিটেড ‘এন-রাইজার্স ইন্টার্নশিপ প্রোগ্রাম (সামার ২০২৬)’–এর জন্য আবেদন আহ্বান করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে ৩০ জন তরুণ মেধাবী শিক্ষার্থীকে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ দেবে প্রতিষ্ঠানটি। ডিজিটাল ফাইন্যান্সের জগতে ক্যারিয়ার গড়তে আগ্রহীরা অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।
Visit michezonews.co.za for more information.
যোগ্যতা ও শর্তাবলি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সম্মান পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
বয়স: আবেদনকারীর বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
প্রযুক্তিগত দক্ষতা: যাঁরা টেকনোলজি বিভাগে কাজ করতে আগ্রহী, তাঁদের জাভা, সি/সি++, ওরাকল, পাইথন, জাভাস্ক্রিপ্ট বা লিনাক্স সম্পর্কে ধারণা থাকতে হবে। এ ছাড়া সাধারণ পদের জন্য অফিস সফটওয়্যারে পারদর্শিতা আবশ্যক।
অন্যান্য: চমৎকার যোগাযোগদক্ষতা, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং নতুন কিছু শেখার আগ্রহ থাকতে হবে।
৪৪তম বিসিএস নন–ক্যাডার: জ্যেষ্ঠতা হারানোর শঙ্কায় ৩ হাজার সুপারিশপ্রাপ্ত প্রার্থীদায়িত্ব ও সুযোগ-সুবিধা
ইন্টার্নদের নগদের বিভিন্ন বিভাগের চলমান প্রকল্পগুলোতে সরাসরি কাজ করার সুযোগ দেওয়া হবে। ইন্টার্নশিপ চলাকালে প্রতি মাসে ১২ হাজার ৫০০ টাকা সম্মানী দেওয়া হবে। এ ছাড়া সপ্তাহে ২ দিন ছুটি এবং একটি গতিশীল কর্মপরিবেশে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে।
ব্র্যাকে স্নাতকে ইন্টার্নশিপের সুযোগআবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনে নগদের ক্যারিয়ার পোর্টাল বা সংশ্লিষ্ট নিয়োগ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২ মে ২০২৬
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বড় নিয়োগ, পদ ১০৩৫