জলরঙা প্রেম
· Prothom Alo

এই যে তোমার টিপটা সরে গেছে,
কাজল গেছে লেপটে।
চুলগুলোও আর মানছে না তোমার শাসন।
এসব দেখে আর কতক্ষণ নিজেকে সামলে রাখা যায় বলো?
আমারও তো ইচ্ছা হয় ঠিক করে দিই সব।
তোমার কিসের এত ভয়?
একটু সাহসী হয়েই দেখো, ভালোবাসাটা মোটেও মন্দ নয়।
Visit mwafrika.life for more information.