মৌসুম শেষ মদরিচেরও, বিশ্বকাপে দেখা যেতে পারে ভিন্ন রূপে

· Prothom Alo

চলতি মৌসুমের শেষ পর্যায়ে এসে চোটের যেন মড়ক লেগেছে। একের পর তারকা ফুটবলার ছিটকে যাচ্ছেন মাঠ থেকে। এসব চোটে মৌসুম শেষ হওয়ার পাশাপাশি বিশ্বকাপে খেলার স্বপ্নও ভেঙে যাচ্ছে অনেকের। চোটে মৌসুম শেষ হওয়াদের তালিকায় এবার যোগ হলো এসি মিলানের ক্রোয়াট কিংবদন্তি লুকা মদরিচের নাম।

Visit chinesewhispers.club for more information.

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গালের হাড় ভেঙে যাওয়ায় ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে মদরিচকে। ফলে এই মৌসুমে আর মাঠে নামতে পারবেন না তিনি। তবে ক্রোয়েশিয়া অধিনায়ক বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন বলেই আশা করা হচ্ছে। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিশ্বকাপে ৪০ বছর বয়সী মদরিচকে হয়তো সুরক্ষামূলক মাস্ক পরে খেলতে দেখা যেতে পারে।

গত সোমবার জুভেন্টাসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে শেষ দিকে চোট পান মদরিচ। আকাশে ভেসে ওঠা বলের জন্য হেড নিতে গিয়ে প্রতিপক্ষের মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেল্লির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এরপরই মাঠ ছাড়তে হয় এই মিডফিল্ডারকে।

এসিএল চোটে বিশ্বকাপ শেষ ডাচ তারকার

সোমবার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর বাঁ দিকের গালের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। কয়েক ঘণ্টার মধ্যেই অস্ত্রোপচার করা হয় মদরিচের। মিলান জানায়, ‘বাঁ পাশের গালের হাড়ে একাধিক খণ্ডে জটিল চিড় ধরায় অস্ত্রোপচার প্রয়োজন হয়। অস্ত্রোপচারটি সম্পূর্ণ সফল হয়েছে।’

চোট নিয়ে মাঠ ছাড়ছেন মদরিচ

ঠিক কত দিন মদরিচকে মাঠের বাইরে থাকতে হবে, তা জানায়নি মিলান। সিরি ‘আ’তে এখন আর মাত্র চারটি ম্যাচ বাকি। বিবৃতিতে মিলান বলেছে, ‘ফিফা বিশ্বকাপের আগে লুকার দ্রুত সুস্থতা কামনায়।’

আগামী ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ক্রোয়েশিয়া। ‘এল’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পানামা ও ঘানা।

ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ মদরিচকে নিয়ে বার্তা দিয়েছেন, ‘লুকার সঙ্গে আমার কথা হয়েছে। অস্ত্রোপচার সফল হওয়ার জন্য এবং ভালোভাবে দ্রুত সুস্থ হওয়ার জন্য শুভকামনা জানিয়েছি। আমি নিশ্চিত, বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে সে সর্বোচ্চ চেষ্টা করবে, আর আমরা তাকে পূর্ণ সমর্থন দেব। আমার বিশ্বাস, পরিকল্পনা অনুযায়ীই তার পুনর্বাসনপ্রক্রিয়া এগোবে এবং দলের অধিনায়ক হিসেবে লুকা এই গ্রীষ্মে আরেকটি বড় আসরে আমাদের নেতৃত্ব দেবে।’

নেইমারকে নিয়ে আবার দুশ্চিন্তা: এবার প্রতিপক্ষ ভাইরাস

গত গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে সাফল্যের ১৩ মৌসুম কাটিয়ে এক বছরের চুক্তিতে মিলানে যোগ দেন মদরিচ। সেই চুক্তির শেষ পর্যায়ে আছেন তিনি। চাইলে আরও এক বছরের জন্য চুক্তি বাড়ানোর সুযোগও রয়েছে তাঁর।

ছোটবেলা থেকেই এসি মিলানের সমর্থক ছিলেন মদরিচ, এখন সেই দলটিরই অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি। লিগে এবার মিলানের খেলা ৩৪ ম্যাচের মধ্যে ৩২টিতে শুরু থেকে খেলেছেন, বেঞ্চে বসে থাকতে হয়েছে মাত্র একবার।

Read full story at source