ঢাকার তাপমাত্রা আরও বাড়ল, তাপপ্রবাহ ২০ জেলায়

· Prothom Alo

দেশের ২০ জেলায় আজ বৃহস্পতিবার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রাজধানী ঢাকাও আছে। রাজধানীতে আজ তাপমাত্রা গতকালের চেয়ে বেড়ে গেছে। তবে দেশের সর্বোচ্চ তাপমাত্রা গতকালের চেয়ে কমেছে আজ। আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, আগামীকাল শুক্রবার তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা কম।

Visit biznow.biz for more information.

আজ খুলনা বিভাগসহ ২০ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। খুলনার বাইরে বাকি যেসব জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেগুলো হলো ঢাকায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে ৩৬, মাদারীপুর ৩৬, রাজশাহীতে ৩৭, পাবনায় ৩৬ দশমিক ২, সিরাজগঞ্জে ৩৬ দশমিক ১, বান্দরবানে ৩৬, রাঙামাটিতে ৩৬ দশমিক ৬, মুন্সিগঞ্জ ও পটুয়াখালীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগে জেলার সংখ্যা ১০। এর বাইরে ১০ জেলা ধরে মোট ২০ জেলায় আজ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

তাপ থেকে বাঁচতে ভরসা হাতে রাখা ফাইল। এক শিক্ষার্থী এভাবেই রোদের তাপ থেকে বাঁচার চেষ্টা করছে

আজ ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৮ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় আজ সর্বোচ্চ তাপমাত্রা কমেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রাজশাহীতে, ৪০ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

চলতি মাসের শুরু থেকে দেশে তাপপ্রবাহ শুরু হয়। পরে অবশ্য তা কমে আসে। প্রায় এক সপ্তাহ ধরে তাপমাত্রা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর চলতি মাসের আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, এ মাসে একাধিক তীব্র তাপপ্রবাহ হতে পারে।

তীব্র তাপপ্রবাহে স্বস্তির জন্য জলাশয়ে নামানো হয়েছে মহিষদের। তাদের সঙ্গেই জলকেলিতে মেতে উঠেছে একদল কিশোর। দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের আলুকান্দা এলাকায়

কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলে সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। সেই অনুযায়ী আজ রাজশাহী ছাড়া আরও ৯ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো যশোর ও সিরাজগঞ্জে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পাবনায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাঙামাটিতে ৩৬ দশমিক ৩, ঢাকায় ৩৬ দশমিক ২ এবং খুলনায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

Read full story at source