বিকাশে ৬০ লাখের বেশি ডিপিএস, মুনাফা কত
· Prothom Alo

বিকাশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে বিকাশে ৬০ লাখের বেশি ডিপিএস খুলেছেন গ্রাহকেরা। তাঁদের ৩৪ শতাংশই আবার নারী। বিকাশ অ্যাপে সাপ্তাহিক ২৫০ টাকার এক বছর মেয়াদি ডিপিএস খুললে সাড়ে ৮ থেকে ৯ দশমিক ২৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। সপ্তাহে ১ হাজার টাকার এক বছর মেয়াদি ডিপিএসে মেয়াদ শেষে পাওয়া যাবে প্রায় ৫৪ হাজার টাকা। আর সপ্তাহে ৫ হাজার টাকা জমায় বছর শেষে পাওয়া যাবে মুনাফাসহ ২ লাখ ৭২ হাজার টাকা।
Visit sportbet.reviews for more information.