অলীক অতিরঞ্জন এড়িয়ে বিশুদ্ধ সিরাত চর্চা

· Prothom Alo

তথ্যপ্রযুক্তির যুগে তথ্যের অবাধ প্রবাহ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বিভ্রান্তিও। মহানবীর জীবনীগ্রন্থ, যাকে বলা হয় ‘সিরাত’, সেক্ষেত্রও সঠিক তথ্যের সঙ্গে দুর্বল বর্ণনা বা লৌকিক কাহিনি মিশে যায়।

সিরাত কেবল কোনো গল্প বা আলোচনার বিষয় নয়, এটি মুসলিম উম্মাহর জন্য একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। আর এই জীবনবিধানের কোনো বর্ণনায় সামান্য ত্রুটি থাকলে তা বিশ্বাসগত বিভ্রান্তি তৈরি করতে পারে।

Visit saltysenoritaaz.org for more information.

এই প্রেক্ষাপটে কাতারের গবেষক হাসসা বিনতে আহমদ আল-কুওয়ারির দুই খণ্ডের সুবিশাল গ্রন্থ মা সাহহা মিন আখবার ফি সিরাতিন নাবি আল-মুখতার একটি সময়োপযোগী রচনা বলা যায়।

২০২৫ সালে কাতারের আওকাফ মন্ত্রণালয় থেকে গ্রন্থটি প্রকাশিত হয়েছে এবং ইতোমধ্যে গ্রন্থটি সিরাত সাহিত্যের অনিবার্য পাঠ হয়ে উঠেছে। কেননা, এই গ্রন্থে কেবল বিশুদ্ধ ও প্রামাণ্য বর্ণনার বাইরে কিছুই স্থান দেওয়া হয় নি।

কাতারের আওকাফ মন্ত্রণালয় থেকে গ্রন্থটি প্রকাশিত হয়েছে, যা ইতোমধ্যে হয়ে উঠেছে সিরাত সাহিত্যের অনিবার্য পাঠ। বিশুদ্ধ বর্ণনার বাইরে এখানে কিছুই স্থান দেওয়া হয় নি।

যাচাই-বাছাইয়ের মানদণ্ড

লেখক গ্রন্থের শুরুতেই একটি কঠোর তাত্ত্বিক কাঠামো দাঁড় করিয়েছেন। তাঁর মতে, সিরাতের মূল ভিত্তি হলো বর্ণনা (নকল) এবং এর গ্রহণযোগ্যতা নির্ভর করে বর্ণনার বিশুদ্ধতার ওপর। ইবনে ইসহাক বা ওয়াকিদির মতো প্রাচীন সিরাতকাররা অনেক সময় যাচাই না করেই সব ধরনের বর্ণনা সংগ্রহ করেছিলেন এই আশায় যে পরবর্তী গবেষকরা সেগুলো বিচার করবেন।

কিন্তু বর্তমান সময়ের সাধারণ পাঠকদের সেই বিচার করার সক্ষমতা কম থাকায় গবেষক আল-কুওয়ারি নিজেই সেই কঠিন কাজটি করেছেন।

বিশুদ্ধ বর্ণনার ওপর ভিত্তি করে সিরাত রচনার প্রয়োজনীয়তা তুলে ধরতে গিয়ে বইটিতে কয়েকটি মৌলিক বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে:

১. নবীত্বের মর্যাদা রক্ষা: অলীক অতিরঞ্জন বা ইসরায়েলি বর্ণনা থেকে সিরাতকে মুক্ত রাখা, যা মহানবী (সা.–এর মানবীয় বৈশিষ্ট্যকে ক্ষুণ্ণ করতে পারে।

২. সঠিক বিধান আহরণ: ফিকহ বা সমকালীন রাজনীতির অনেক সিদ্ধান্ত সিরাতের দুর্বল বর্ণনার ওপর ভিত্তি করে নেওয়া হয়; সঠিক তথ্য জানা থাকলে এসব ক্ষেত্রে বিভ্রান্তি এড়ানো সম্ভব।

৩. নিশ্চয়তা ও বিশ্বাস: ‘আল্লাহ বলেছেন, রাসুল বলেছেন’—এই অকাট্য ভিত্তির ওপর সিরাত পাঠ করলে মুমিনের মনে যে প্রশান্তি আসে, তা কোনো সংশয়বাদী বা প্রাচ্যবিদের যুক্তিতে টলে না।

‘রিভিলেশন’: মহানবীর (সা.) জীবনী রচনায় সর্বাধুনিক উপস্থাপনা

কেমন ছিল নবুয়তের পূর্বাভাস

ইসলামপূর্ব যুগ বা জাহেলিয়াত মানে কি কেবল ঘুটঘুটে অন্ধকার? গ্রন্থকার বিশুদ্ধ সূত্রের মাধ্যমে দেখিয়েছেন, সেই অন্ধকারের ভেতরেও আলোর সংকেত ছিল। কিতাবধারী আলেমরা জানতেন যে একজন শেষ নবীর আবির্ভাবের সময় ঘনিয়ে এসেছে।

বইটিতে সাহাবি সালমান ফারসি (রা.)-এর সেই রোমাঞ্চকর ভ্রমণের কথা বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে, যেখানে তিনি তিনটি চিহ্নের (সদকা না খাওয়া, উপহার গ্রহণ করা এবং মোহরে নবুয়ত) খোঁজে এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়িয়েছেন।

এছাড়া ওরাকা ইবনে নওফলের সেই ঐতিহাসিক সাক্ষ্যও এখানে সবিস্তারে এসেছে। (আল-কুওয়ারি, মা সাহহা মিন আখবার, ১/১১০-১৩০, ২০২৫)

কেন আল্লাহ তাঁদের তৎক্ষণাৎ বিজয় দান করলেন না—এই প্রশ্নের উত্তরে গ্রন্থকার চমৎকার এক তাত্ত্বিক বিশ্লেষণ দিয়েছেন।

মক্কি জীবনের অগ্নিপরীক্ষা

গ্রন্থের ১৩৩ থেকে ২৬৯ পৃষ্ঠা পর্যন্ত মক্কি জীবনের সেই কঠিন সময়গুলো চিত্রিত হয়েছে। দাওয়াতের গোপনীয় পর্যায় থেকে প্রকাশ্যে আসার পর কোরাইশদের সঙ্গে যে সংঘাত তৈরি হয়েছিল, তার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট এখানে সবিস্তারে আলোচিত।

লেখক দেখিয়েছেন, কোরাইশরা কেবল মূর্তিপূজার খাতিরে বিরোধিতা করেনি, বরং ইসলামের ‘সাম্যবাদ’ তাদের কায়েমি স্বার্থে আঘাত করেছিল। বেলাল বা আম্মার (রা.)-এর ওপর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে লেখক কোনো আবেগপ্রবণ কাল্পনিক কাহিনির আশ্রয় নেননি, বরং তাঁদের ধৈর্য ও চারিত্রিক দৃঢ়তাকে তুলে ধরেছেন।

কেন আল্লাহ তাঁদের তৎক্ষণাৎ বিজয় দান করলেন না—এই প্রশ্নের উত্তরে গ্রন্থকার চমৎকার এক তাত্ত্বিক বিশ্লেষণ দিয়েছেন: যে প্রজন্ম বিশ্বজুড়ে ইসলামের বার্তা বহন করবে, তাদের কঠিন অগ্নিপরীক্ষায় পুড়িয়ে ইস্পাতের মতো শক্ত করা ছিল মহান রবের পরিকল্পনা।

মহানবী (সা.)–এর জীবনী লেখার জটিলতা ও সম্ভাবনা

হিজরত কি শুধু অলৌকিকতা

হিজরতের ঘটনাকে আমরা সাধারণত মাকড়সার জাল বা কবুতরের ডিমের মতো অলৌকিক অনুষঙ্গ দিয়ে ব্যাখ্যা করতে অভ্যস্ত। কিন্তু এই গ্রন্থে আধুনিক গবেষণার আলোকে দেখানো হয়েছে যে হিজরত ছিল নবীজির এক ‘নিখুঁত মানবিক পরিকল্পনার’ নাম।

একজন দক্ষ পথপ্রদর্শক নিয়োগ দেওয়া, উট প্রস্তুত রাখা, ভিন্ন পথে যাত্রা করা—এই সবই ছিল প্রস্তুতির অংশ। লেখক বলতে চেয়েছেন, নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে পরিকল্পনা করার পর যখন মানুষ নিরুপায় হয়, ঠিক তখনই আল্লাহর সাহায্য আসে।

ঠিক যেমনটি গুহার ভেতর হয়েছিল, “চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।” (সূরা তওবা, আয়াত: ৪০)

মদিনায় যাওয়ার পর সিরাত কেবল ইবাদতের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তা একটি রাষ্ট্র ও সমাজ গঠনের দলিলে পরিণত হয়।

মদিনা রাষ্ট্র গঠনের দর্শন

মদিনায় যাওয়ার পর সিরাত কেবল ইবাদতের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তা একটি রাষ্ট্র ও সমাজ গঠনের দলিলে পরিণত হয়। এই পর্যায়ে লেখক প্রতিটি যুদ্ধের (গাজওয়া) সঙ্গে সংশ্লিষ্ট আইনি বিধান বা শরয়ি হুকুমের যোগসূত্র স্থাপন করেছেন।

যেমন—রোজা, জাকাত বা মদ্যপান নিষিদ্ধ হওয়ার বিধানগুলো যখন আসছিল, তখন মদিনার সমাজ কীভাবে তার জন্য তৈরি হচ্ছিল, তা এখানে বিধৃত হয়েছে। এছাড়া যুদ্ধের ময়দানেও মহানবী (সা.)–এর মানবিক গুণাবলি, যেমন—শত্রুপক্ষের সঙ্গে করা চুক্তির সম্মান রক্ষা এবং বন্দিদের সঙ্গে সদাচরণের বিষয়গুলো এখানে বিশদভাবে এসেছে।

বিদায় ও চিরন্তন বাণী

গ্রন্থের সমাপ্তি ঘটেছে অত্যন্ত আবেগঘন পরিবেশে। বিদায় হজের ভাষণকে লেখক কেবল একটি ধর্মীয় বক্তৃতা হিসেবে নয়, বরং ‘বিশ্ব মানবাধিকারের ইশতেহার’ হিসেবে অভিহিত করেছেন। আর আয়েশা (রা.)-এর ঘরে মহানবী (সা.)–এর শেষ মুহূর্তগুলোর যে বর্ণনা লেখক দিয়েছেন, তা যেমন হৃদয়বিদারক, তেমনি ইমানি চেতনায় দীপ্ত।

মহানবীর ওফাত হলেও তাঁর রেখে যাওয়া ধর্ম ইসলাম যে অম্লান, সেই চিরন্তন সত্যটিই এখানে ফুটে উঠেছে।

হাসসা বিনতে আহমদ আল-কুওয়ারির এই গ্রন্থটিকে তাই বলা যায় সিরাত চর্চার একটি নতুন মানদণ্ড। সাধারণ পাঠক থেকে শুরু করে গবেষক ও ইসলাম প্রচারকদের জন্য এটি একটি প্রামাণ্য আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হবে নিশ্চিত।

মহানবীর তায়েফ যাত্রা: শিক্ষা ও উপদেশ

Read full story at source