গাংনগর মেলা, যার শুরুটা হয় মসলার পসরায়
· Prothom Alo
বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর শিবমন্দিরকে ঘিরে চলছে শতবর্ষী মেলা। একসময় এই মেলার মূল আকর্ষণ ছিল হরেক রকমের মসলা, হলুদ, রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ। গ্রামের কৃষকেরা মেলায় খেতের মসলা বিক্রি করতেন। এরপর তাঁরা মাটির হাঁড়িতে রসগোল্লা কিনে বাড়িতে ফিরতেন। মেলার পরিসর যেমন বেড়েছে, বিনোদনের নানা উপাদানও যুক্ত হয়েছে। মেলায় এখন চলছে সার্কাস, মৃত্যুকূপে মোটরসাইকেল, নাগরদোলাসহ নানা খেলা। এই মেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ চলছে আশপাশের প্রায় অর্ধশত গ্রামের ঘরে ঘরে।
Visit tr-sport.click for more information.
গ্রামীণ ঐতিহ্যের গাংনগর মেলায় খেলনার পসরা সাজাচ্ছেন এক বিক্রেতা মেলায় আনা সারি সারি শিশুদের খেলনার পসরা গরমে একটু ঠান্ডার পরশ নিতে প্রয়োজন হাতপাখা। মেলায় দেখেশুনে কিনে নিচ্ছেন ক্রেতারামেলায় শিশুদের নিয়ে হাজির হয়েছেন অভিভাবকেরামেলায় সাজানো মিষ্টির পসরা মেলায় বিশাল আকৃতির মিষ্টি দেখিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন এক বিক্রেতামেলার অন্যতম আকর্ষণ মোটরসাইকেল খেলা মেলার অন্যতম আকর্ষণ হলো বিভিন্ন পদের মসলা গ্রামের গৃহিণীরা মেলায় এসে মসলা কিনছেন