বারবার বিসিবি সভাপতি বদল, সিমন্স বললেন, ‘এখন আর কিছুই অবাক করে না’
· Prothom Alo

মুখে চওড়া একটা হাসি রেখেই উত্তরটা দিলেন ফিল সিমন্স। তাঁর জবাব শুনে হাসলেন উপস্থিত সাংবাদিকেরাও। নানা চড়াই–উতরাই পার করে আসা ৬৩ বছর বয়সী এই ওয়েস্ট ইন্ডিয়ান কোচ বলেন, জীবনের এই পর্যায়ে এসে আর কিছুই তাঁকে অবাক করে না।
২০২৪ সালের মে মাসে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নেন ফিল সিমন্স, তখন বিসিবি সভাপতি ছিলেন ফারুক আহমেদ। সে বছরের ১৬ মে সিমন্স বাংলাদেশে আসার সপ্তাহ দুয়েক পরই ফারুককে সরিয়ে সভাপতি হন আমিনুল ইসলাম। ১০ মাস দায়িত্বে থাকার পর ৭ এপ্রিল আমিনুলের কমিটি ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এখন বিসিবিতে অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্বে আছেন তামিম ইকবাল।
Visit newssport.cv for more information.
এত দ্রুত বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্বে এমন পরিবর্তন কি সিমন্সকে অবাক করে? নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে সিমন্সকে এমন প্রশ্ন করা হয়েছিল।
সিমন্সের উত্তর, ‘জীবনে কোনো কিছুই আমাকে আর অবাক করে না (হাসি)। এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, এটা জীবন নিয়েই আমার উপলব্ধি। আমি এতটাই চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছি যে আমি জানি, প্রতিদিন কত কিছু ঘটে যেতে পারে, তাই কোনো কিছুতেই আমি আর বিস্মিত হই না।’
সিমন্স দাবি করেন, এ সময়ে বদল হওয়া তিন বিসিবি সভাপতি তাঁর কাজে কোনো প্রভাব ফেলেননি, ‘একটা সিরিজের প্রস্তুতির জন্য আমরা যেভাবে দলকে তৈরি করি বা যে পরিশ্রম করি, সেখানে কোনো পার্থক্য গড়ে দেয়নি (সভাপতি বদলে যাওয়া) এটা। কোচিং গ্রুপ হিসেবেও আমাদের কাজের ধরনে এটি কোনো প্রভাব ফেলেনি।’
বাংলাদেশ দল নিউজিল্যান্ড সিরিজের যথাযথ প্রস্তুতিই নিয়েছে বলে মনে করেন সিমন্স। ছবিটি বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচেরসাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটে নাটকীয় কিছু ঘটনা ঘটেছে। ৭ এপ্রিল সকালেও বিসিবি সভাপতির চেয়ারে ছিলেন আমিনুল, কিন্তু বিকেলেই বদলে যায় সভাপতি। আমিনুলের জায়গায় অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেন তামিম। চলে অভিযোগ আর পাল্টা অভিযোগের খেলা। এ সময়ে জাতীয় দলের ক্রিকেটাররা নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ছিলেন।
বিশ্ব ক্রিকেটকে রাজনীতিকরণ করায় ভারতের তীব্র সমালোচনা উইজডেনেরখেলোয়াড়দের ওপর ওই ঘটনা কোনো প্রভাব ফেলেনি বলে মনে করেন সিমন্স, ‘আমরা কী করছি বা কীভাবে অনুশীলন করছি, তাতে এটা কোনো প্রভাব ফেলেনি। যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, ঠিক সেভাবেই সব শেষ হয়েছে। আর যদি খেলোয়াড়দের ওপর প্রভাবের কথা জিজ্ঞাসা করেন, তবে তা তাদেরকেই জিজ্ঞাসা করতে হবে। কারণ, আমি ব্যক্তিগতভাবে কোনো মানসিক প্রভাব দেখতে পাচ্ছি না। তারা সব কাজ ঠিকঠাক করেছে, বরাবরের মতোই কঠোর পরিশ্রম করেছে এবং কেউ কেউ তো স্বাভাবিকের চেয়েও বেশি খেটেছে। সিরিজের প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন, তার সবই তারা করে যাচ্ছে।’
সংবাদ সম্মেলনে হাস্যোজ্জ্বল সিমন্সনিউজিল্যান্ড সিরিজের সংবাদ সম্মেলনেও প্রথম কয়েক মিনিট সিমন্সকে কথা বলতে হয়েছে বোর্ডের সভাপতি পরিবর্তন নিয়ে। একসময় সিমন্স তাই বলতে বাধ্যই হন, ‘ক্রিকেটের প্রশ্নে ফেরে যাক…।’
বাংলাদেশ দলও ক্রিকেটে ফিরছে আগামী শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে। তিন ম্যাচের এ সিরিজে প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। তৃতীয় ও শেষ ম্যাচটি চট্টগ্রামে। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ১১টায়। এরপর তিন ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
পিএসএল থেকে ফিরছেন রানা-মোস্তাফিজরা, ওয়ানডে সিরিজের দল ঘোষণা