পেশোয়ারকে জিতিয়ে শীর্ষে রেখেই দেশে ফিরছেন শরীফুল ও নাহিদ রানা

· Prothom Alo

পেশোয়ার জালমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ করেছিল শরীফুল ইসলাম ও নাহিদ রানাকে একটা দিন বেশি ধরে রাখতে চায়। কেন, সেই উত্তর আজ মাঠে আরেকবার দিয়েছেন বাংলাদেশের দুই পেসার। করাচিতে আজ মুলতান সুলতানসের বিপক্ষে পেশোয়ারের ২৪ রানের জয়ে বড় ভূমিকাই রেখেছেন শরীফুল-নাহিদরা।

ফাস্ট বোলার নাহিদ রানা ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বাঁহাতি পেসার শরীফুল উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন ২৭ রান। ৪ ম্যাচে ৭ উইকেট পেয়েছেন নাহিদ রানা, ওভারপ্রতি মাত্র ৫.৪২ করে রানই দিয়েছেন। এক ম্যাচ বেশি খেলা শরীফুল পেয়েছেন ২ উইকেট। নাহিদ রানার তুলনায় খরুচেই বলতে হয় তাঁকে, ওভারপ্রতি দিয়েছেন ৭.৯৩ রান। আগামীকাল দুজনেরই দেশে ফেরার কথা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দলে আছেন দুজনই।

Visit fishroad-app.com for more information.

পেশোয়ার জালমির জার্সিতে শরীফুল ইসলামমোস্তাফিজদের গুঁড়িয়ে রানা-শরীফুলদের বড় জয়

টসে হেরে ব্যাটিং পেয়ে ৬ উইকেটে ১৯৬ রান তোলে পেশোয়ার। ৪০ বলে সর্বোচ্চ ৬৮ রান শ্রীলঙ্কান উইকেটকিপার ব্যাটসম্যান কুশল মেন্ডিসের। এ ছাড়া ১৭ বলে ৩৮ রান করেছেন ওপেনার মোহাম্মদ হারিস।

রান তাড়ায় ৮ উইকেটে ১৭২ রান করতে পারে মুলতান। ১৯ বলে সর্বোচ্চ ৩৫ রান শান মাসুদের। পেশোয়ারের বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম ৩০ রানে নিয়েছেন ৩ উইকেট।

ছয় ম্যাচ খেলে এখনো অপরাজিত পেশোয়ার ১১ পয়েন্ট নিয়ে সবার ওপরে। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে মুলতান দুইয়ে।

নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি: কোন দল কত পাবে

Read full story at source