সকালে নাকি রাতে, কখন পড়লে উপকার বেশি

· Prothom Alo

আমাদের অনেকেরই রাত জেগে পড়ার অভ্যাস। অন্যদিকে মা–বাবা ও শিক্ষকেরা জোর দেন সকালে উঠে পড়তে। কোনটি আসলে ভালো? সকাল না রাত—কোন সময়ে পড়া বেশি ফলপ্রসূ, তা নিয়ে নানা মত রয়েছে। কিন্তু বাস্তবতা হলো, এটি নির্ভর করে আপনার দেহঘড়ি ও মনোযোগের ওপর।

Visit asg-reflektory.pl for more information.

সকালে পড়ার সুবিধা

সকালবেলা পড়াশোনা প্রায়ই বেশি কার্যকর বলে মনে করা হয়। যথেষ্ট ঘুমের পর মস্তিষ্ক সতেজ থাকে, মনোযোগের মাত্রা বেশি থাকে এবং বিঘ্ন কম থাকে। ইতিহাস, জীববিজ্ঞান বা ইংরেজির মতো তাত্ত্বিক বিষয় সকালবেলা পুনরাবৃত্তি করা শিক্ষার্থীদের জন্য সহজ হয়ে যায়।

ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: কী বলছেন শিক্ষাবিদ ও সংশ্লিষ্টরা

রাতে পড়ার সুবিধা

অপর দিকে রাতের পড়াশোনা সেই শিক্ষার্থীদের জন্য কার্যকর, যারা সন্ধ্যার পর বেশি সক্রিয় ও সৃজনশীল অনুভব করে। রাতের নীরব পরিবেশ মনোযোগ বাড়াতে সাহায্য করে। গণিত ও সংখ্যাগত বিষয়গুলো রাতের সময় সমাধান করা অনেক শিক্ষার্থীর পছন্দ। কারণ, তখন বিঘ্ন কম থাকে এবং দীর্ঘ সময় ধারাবাহিকভাবে পড়া যায়।

বাংলাদেশিদের হার্ভার্ডে স্কলারশিপ নিয়ে এমবিএ করার সুযোগ

পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই

তবে পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি ও মনোযোগ কমে যায়। পরীক্ষার আগে নিয়মিত না ঘুমিয়ে অনেক রাত পর্যন্ত পড়াশোনা পারফরম্যান্সকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে ভালো কৌশল হলো আপনার শরীরের স্বাভাবিক সময়সূচি অনুসরণ করা। হঠাৎ রাতের পড়াশোনা থেকে সকালবেলায় পরিবর্তন না করা। তবে সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত পড়াশোনা ও পর্যাপ্ত ঘুম। সকাল হোক বা রাত—নিয়মিত রিভিশন ও ভালো ঘুমই ভালো ফল পাওয়ার মূল চাবিকাঠি।

বিশ্বব্যাংক-জাপান স্কলারশিপ, মাসিক ভাতা-স্বাস্থ্যবিমার সঙ্গে ভ্রমণপ্রতি ভাতা ৬০০ ডলার

Read full story at source