আন্তর্জাতিক মঞ্চে ভাবনা, মস্কোতে যাচ্ছে ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’
· Prothom Alo

যাত্রাপালার আবহে নির্মিত নতুন চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে হাজির হচ্ছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। প্রিন্সেস চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রীকে দেখা যাবে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, যেখানে তাঁর অভিনীত চলচ্চিত্রটি আর্টকোর বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে।
Visit esporist.org for more information.
পরিচালক আসিফ ইসলাম তাঁর ফেসবুক পোস্টে জানান, আমার নতুন চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আর্টকোর বিভাগে নির্বাচিত হয়েছে। আমি কৃতজ্ঞ, উচ্ছ্বসিত এবং এই যাত্রা সবার সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত।’ তিনি চলচ্চিত্রটির পেছনে থাকা টিম, বিশেষ করে মহাশংকর অপেরা ও এই ছবির প্রধান চরিত্রের অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমার উৎসবের পোস্টারে আশনা হাবিব ভাবনাপরিচালক সূত্রে জানা গেছে, চলচ্চিত্রটি যাত্রাপালার ক্রমাবনতির গল্প তুলে ধরে, যেখানে দর্শকের চাহিদার চাপে ‘প্রিন্সেস’ নামে এক নৃত্যশিল্পী মঞ্চের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। সমাজের পরিবর্তিত রুচি ও বিনোদনের চাহিদাকে প্রতিফলিত করাই এই সিনেমার মূল উপজীব্য।
প্রিন্সেস চরিত্রে অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, এটি তাঁর ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। চরিত্রের প্রয়োজনে তাঁকে ওজন বাড়াতে হয়েছে প্রায় ৯ কেজি, পাশাপাশি শিখতে হয়েছে যাত্রাশিল্পীদের মতো নাচ ও অভিনয়ের ধরন। ‘প্রিন্সেস রোজি চরিত্রটি করতে গিয়ে আমার শারীরিক ও মানসিক—দুই দিকেই পরিবর্তন এসেছে। আমি চরিত্রটিকে ভালোবেসে ফেলেছি,’ বলেন তিনি।
পরিচালক আসিফ ইসলামমস্কোর মতো মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে নিজের কাজ প্রদর্শিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ভাবনা জানান, ‘আমি আমার শিল্পকর্মের মাধ্যমে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চাই। মস্কোর মতো মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে আমার সিনেমা নির্বাচিত হওয়ার অনুভূতি সত্যিই ভীষণ ভালো লাগার।’
পরিচালক আসিফ ইসলাম জানান, শৈশব থেকেই যাত্রার সঙ্গে তাঁর গভীর সম্পর্ক। সেই অভিজ্ঞতা ও সময়ের পরিবর্তনে যাত্রার রূপান্তরই তাঁকে এই চলচ্চিত্র নির্মাণে অনুপ্রাণিত করেছে। গত বছরের জানুয়ারিতে ফরিদপুর জেলার গোবিন্দপুরে যাত্রার সেট নির্মাণ করে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়। এতে ভাবনা ছাড়া অধিকাংশ অভিনয়শিল্পীই ছিলেন প্রকৃত যাত্রাশিল্পী।
আশনা হাবিব ভাবনাউল্লেখ্য, আসিফ ইসলামের আগের চলচ্চিত্র ‘নির্বাণ’ ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড অর্জন করেছিল। এবার ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ নিয়ে আবারও সেই মঞ্চে ফিরছেন তিনি—আর সঙ্গে থাকছেন ‘প্রিন্সেস’ ভাবনা।