কৃষি ও খাদ্যনিরাপত্তা বিশেষজ্ঞ নিয়োগ দেবে ব্র্যাক

· Prothom Alo

ব্র্যাকে কৃষি ও খাদ্যনিরাপত্তা বিশেষজ্ঞ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রামের (আইডিপি) আওতায় এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৭ এপ্রিল।

Visit rouesnews.click for more information.

চাকরির বিবরণ

পদের নাম: বিশেষজ্ঞ, কৃষি ও খাদ্যনিরাপত্তা, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (আইডিপি)

পদসংখ্যা: অনির্দিষ্ট

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

বেতন ২৫ হাজার, আবাসন–সুবিধা, ৩০০ পদে নিয়োগ দিচ্ছে সিএসএস

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

কৃষি, মৎস্য, ভেটেরিনারি (ডিভিএম) বা অ্যানিমেল হাজবেন্ড্রিতে স্নাতক (সম্মান) ডিগ্রি।

জলবায়ু সহনশীল কৃষি, পশুপালন ও জীবিকাভিত্তিক কার্যক্রম সম্পর্কে জ্ঞান। বাজার ও ভ্যালু চেইন উন্নয়ন, ফসল বৈচিত্র্য, সামাজিক ও জেন্ডারবিষয়ক ধারণা। এমএস অফিস, এক্সেল ও পাওয়ারপয়েন্টে দক্ষতা। রিপোর্ট লেখা, এমঅ্যান্ডই, এমআইএস ও কেস স্টাডি প্রস্তুতের অভিজ্ঞতা।

অভিজ্ঞতা

ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা (কৃষি, পশুপালন, বাজার উন্নয়ন, ফসল বৈচিত্র্য, প্রযোজক গ্রুপ, সামাজিক ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে)। বহুমুখী উন্নয়ন প্রকল্পে কাজের অভিজ্ঞতা (জীবিকায়ন, আর্থিক অন্তর্ভুক্তি, জলবায়ু পরিবর্তন ইত্যাদি)।

চিকিৎসক-প্রকৌশলীর বাইরে: বাংলাদেশের মেধাবীদের জন্য অ্যাকচুয়ারি পেশার অজানা সম্ভাবনা

বেতন ও অন্যান্য সুবিধা

বেতন প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী। এ ছাড়া উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা, মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি ও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

আবেদনের শেষ তারিখ

১৭ এপ্রিল ২০২৬

Read full story at source